অস্ত্র ও গুলিসহ পেট্রোল পাম্পে ডাকাতি চক্রের ৫ সদস্য গ্রেফতার

অস্ত্র ও গুলিসহ পেট্রোল পাম্পে ডাকাতি চক্রের ৫ সদস্য গ্রেফতার

স্ফুলিঙ্গ ডেক্স :

রাজধানীর উত্তরায় পেট্রোল পাম্পের সোয়া কোটি টাকা ছিনতাইয়ের চাঞ্চল্যকর ঘটনায় জড়িত পাঁচ ডাকাতকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এক বিশেষ অভিযানে তাদেরকে আটক করার পাশাপাশি তাদের হেফাজত থেকে আগ্নেয়াস্ত্র, গুলি, উদ্ধারকৃত নগদ টাকা এবং ডাকাতিতে ব্যবহৃত বেশ কিছু গুরুত্বপূর্ণ সরঞ্জাম জব্দ করা হয়েছে।

ডিএমপির দেওয়া তথ্য মতে, আটককৃতদের নাম-পরিচয় ও ঘটনার নেপথ্যের বিস্তারিত জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হবে।

ঘটনার বিবরণ থেকে জানা যায়, সম্প্রতি উত্তরা এলাকায় ডিএল পেট্রোল পাম্পের কর্মীরা ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ব্যাংকে জমা দেওয়ার উদ্দেশ্যে গাড়িতে করে রওনা হন। পথিমধ্যে তিনটি মোটরসাইকেলে আসা একদল সশস্ত্র দুষ্কৃতকারী তাদের পথ রোধ করে। এরপর অস্ত্র ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে সটকে পড়ে ডাকাত দলটি। এ ঘটনায় বিমানবন্দর থানায় মামলা দায়েরের পর জড়িতদের ধরতে তৎপরতা শুরু করে গোয়েন্দা পুলিশের একাধিক টিম।  ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

ইয়াবা সেবনের আসরে ডেকে নিয়ে রিক্সাচালককে কুপিয়ে হত্যা!

সৌদি ফেরত যুবককে মিসর হয়ে লিবিয়ায় পাচার : নির্যাতন চালিয়ে মুক্তিপণ দাবি

কম দামে বিমান টিকিটের লোভ দেখিয়ে ৩৪ লাখ টাকা আত্মসাৎ : শান্তাসহ ৩জন গ্রেপ্তার

সর্ষের মধ্যেই ভূত : আদালতের মাদক ধ্বংস শাখার পুলিশ সদস্যই ইয়াবাসহ গ্রেপ্তার

এক কোটি টাকা লাভের লোভে নিঃস্ব সাবেক সেনা কর্মকর্তা!

অবুঝ সন্তানদের সামনে ধর্ষণের শিকার হয়ে দুই শিশুকে নিয়ে আত্মহননের চেষ্টা এক দুর্ভাগা নারীর!

পুলিশে আসছে বিশ্বমানের বিশেষায়িত 'সাইবার পুলিশ ইউনিট'

ফুডপান্ডার এমডিসহ শীর্ষ ৫ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি

এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *