অভয়নগরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম!

অভয়নগরে মাদক বিক্রিতে বাধা দেওয়ায় ছাত্রদল নেতাকে কুপিয়ে জখম!

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোরের অভয়নগর উপজেলায় মাদক সিন্ডিকেটের দৌরাত্ম্য ও অপতৎপরতার বিরুদ্ধে সোচ্চার হওয়ায় এক ছাত্রদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেছে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারিরা। হামলার পর আশঙ্কাজনক অবস্থায় তাঁকে উদ্ধারের পর খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর ২০২৬) রাত সাড়ে ৯টার দিকে নওয়াপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মডেল স্কুল সংলগ্ন প্রধান সড়কে এ বর্বরোচিত হামলার ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

রক্তাক্ত ও হামলার শিকার ওই ছাত্রদল নেতার নাম মো. জীবন তালুকদার (২২)। তিনি নওয়াপাড়া কলেজ ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং পৌরসভার গো-হাট এলাকার মিন্টু তালুকদারের ছেলে।

ঘটনার পর স্থানীয় বাসিন্দা ও অভয়নগর থানা পুলিশ অভিযান চালিয়ে হামলার মূল অভিযুক্ত জাকির হোসেন (৩৫) ওরফে ‘খুড়া জাকির’ নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে আটক করতে সক্ষম হয়েছে। আটক জাকির মডেল স্কুল সংলগ্ন গুয়াখোলা/রেলবস্তি এলাকার কামরুল হোসেনের ছেলে।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও আহতের পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মডেল স্কুল ও গুয়াকোলা এলাকায় বেশ কিছু চিহ্নিত চক্র প্রকাশ্যে মাদকের বেচাকেনা চালিয়ে আসছিল। কলেজ ছাত্রদল নেতা জীবন তালুকদার এলাকার তরুণদের রক্ষায় এ মাদক বিক্রিতে সুনির্দিষ্ট বাধা দিয়ে আসছিলেন। এতে মারাত্মক ক্ষিপ্ত হয়ে ওঠে ওই চক্রটি।

রাতে জীবন মডেল স্কুল সড়ক দিয়ে যাওয়ার পথে পূর্ব পরিকল্পিতভাবে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁকে ঘিরে ধরে। এ সময় জাকির ও তার সহযোগী একই এলাকার রবিউল গাজী (১৮) সহ ৪-৫ জনের একটি সশস্ত্র দল ধারালো অস্ত্র দিয়ে জীবনের শরীরে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়।

পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর রক্তাক্ত অবস্থায় জীবনকে উদ্ধার করে দ্রুত অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে তাঁর শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম ও অতিরিক্ত রক্তক্ষরণের কারণে প্রাথমিক চিকিৎসা শেষে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার সুবিধার্থে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এদিকে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এ হামলায় সরাসরি মদদ ও নেতৃত্ব দিয়েছেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সবুরের বড় বোন ফুলজান বিবি, স্থানীয় বাহাদুর, মজিদসহ পুরো মাদক নেটওয়ার্কের বেশ কয়েকজন সদস্য।

চাঞ্চল্যকর এই হামলার ঘটনা নিশ্চিত করে অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান জানান, “ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ মাঠে নামে এবং মূল অভিযুক্ত জাকিরকে গ্রেপ্তার করা হয়েছে। পুরো ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। এই হামলার মূল কারণ, মাদক কারবারের সঙ্গে জড়িতদের যোগসাজশ এবং অন্যান্য পলাতক আসামিদের শনাক্ত করে দ্রুত সময়ের মধ্যে কঠোর আইনি প্রক্রিয়ার আওতায় আনা হবে।” ছবি সংগৃহীত।

আরো পড়ুন

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *