সাংবাদিকের উপরে মাদক সিন্ডিকেটের বর্বরোচিত হামলা !

সাংবাদিকের উপরে মাদক সিন্ডিকেটের বর্বরোচিত হামলা !

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,   :
দেশ টেলিভিশনের সিনিয়র সাংবাদিক  জাতীয় প্রেসক্লাবের সদস্য,কলাপাড়ার গর্বিত সন্তান  তাইফুর রহমান তুহিন ও তার দলের সদস্য এবং এস এ টিভির সাংবাদিক সাদ্দমের উপর মাদক ব্যবসায়ীদের হামলার প্রতিবাদ ও অভিযুক্তদের গ্রেফতারের প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।  সোমবার সকাল ১১ টায় কলাপাড়া প্রেসক্লাব, রিপোটার্স ইউনিটি এবং টেলিভিশন জার্নালিস্ট ফোরামের আয়োজনে প্রেসক্লাব চত্ত্বরে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে গণমাধ্যমকর্মী, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সচেতন নাগরিক সহ বিভিন্ন রাজনৈতিক নেতারা এ মানববন্ধনে অংশ নেন।
মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, প্রথম শ্রেনীর একজন সাংবাদিকের উপর হামলা শুধু ব্যক্তি তুহিনের উপর নয়, এটি স্বাধীন সাংবাদিকতা ও মতপ্রকাশের উপর আঘাত। তাই অনতিবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে মুলহোতা মাদক ব্যবসায়ী শামীমকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। সাংবাদিকরা সমাজের অসঙ্গতি ও দুর্নীতি তুলে ধরেন বলেই বারবার হামলা ও হুমকির শিকার হচ্ছেন। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে কঠোর ভূমিকা পালনের আহ্বান জানান তারা।
মানববন্ধনে কলাপাড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক অমল মুখার্জি, সাবেক সভাপতি হুমায়ুন কবির, মেজবাহউদ্দিন মান্নু, সাবেক সাধারন সম্পাদক এসএম মোশারেফ হোসেন  মিন্টু,প্রতিষ্ঠাকালীন সদস্য  ও সহ,সভাপতি  বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,  সাবেক সহ সভাপতি আলহাজ্ব মো,এনামুল হক, প্রেসক্লাব সদস্য  গোফরান বিশ্বাস পলাশ, সদস্য মাও; ফোরকান শিকদার, টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন বিপু,রিপোটার্স ইউনিটির সাধারন সম্পাদক আরিফ সুমন,একাত্তর টিভির মিলন কর্মকার রাজু,এখন টিভির জসীম পারভেজ,দৈনিক কালবেলা প্রতিনিধি ও মাইটিভির সাইফুল ইসলাম রয়েল, রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারন সম্পাদক মোয়াজ্জেম হোসেন,  টিভির ইমরান, কলাপাড়া প্রেসক্লাব সদস্য সৈয়দ রাসেল,গৌতম হালদার, ,বিজয় টিভির নাহিদ  পারভেজ, আনন্দ টিভির সুজন মৃধা, অবজারভারের তুষার হালদার, আমরা কলাপাড়া বাসী “র সাবেক সভাপতি নজরুল ইসলাম,বর্তমান সভাপতি নাজমুস সাকিব, কলাপাড়া সাংবাদিক ইউনিয়নের সাধারন সম্পাদক তানজিল জামান জয়,চ্যানেল এস” র আবু সালেহ ও দেশ টিভির কলাপাড়া কুয়াকাটা প্রতিনিধি শাহাবুদ্দিন শিহাব  সহ বিভিন্ন  রাজনৈতিক দলের ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
আরো পড়ুন

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

কালীগঞ্জে ব্যাতিক্রমী আয়োজনে জাতীয় কন্যাশিশু ও আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

ঝিনাইদহে স্কুলশিক্ষিকা সাবেক স্ত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাক্তন স্বামী গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *