আসন্ন বাজেটে শিক্ষাখাতে বড় বরাদ্দের দাবি

আসন্ন বাজেটে শিক্ষাখাতে বড় বরাদ্দের দাবি

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

শিক্ষাব্যবস্থার জাতীয়করণ এবং আসন্ন জাতীয় বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস), যশোর জেলা কমিটি।
সোমবার (১৮ মে) প্রেসক্লাব যশোরের সামনে অনুষ্ঠিত এ সভায় জেলার বিভিন্ন কলেজের শিক্ষক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত ছিলেন সরকারি মশিউর রহমান ডিগ্রী কলেজের অধ্যক্ষ পাভেল চৌধুরী, যশোর কলেজের সহকারী অধ্যক্ষ মুখতার আলী, আব্দুর রাজ্জাক কলেজের আব্দুল গফুর, যশোর কলেজের নির্মল কুমার বিশ্বাস এবং বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি যশোর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ ইবাদত খান।
সভায় বক্তারা বলেন, দেশের শিক্ষা ব্যবস্থাকে টেকসই ও যুগোপযোগী করতে শিক্ষাব্যবস্থার জাতীয়করণ জরুরি। তারা বলেন, দীর্ঘদিন ধরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা নানা বৈষম্যের শিকার হচ্ছেন। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে।
বক্তারা আসন্ন জাতীয় বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বৃদ্ধির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষক-কর্মচারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূর করার দাবি জানান।
সভায় শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শংকরপুরে ৮টি ককটেল সাদৃশ্য বোমা উদ্ধার : এসআরবির উপস্থিতিতে পালালো দুষ্কৃতকারীরা

৬০ বছর বয়সে এসে গাছ লাগানোর কর্মসূচির ইতি টানলেন যশোরের পরিবেশকর্মী কোমল

শার্শা থানা পুলিশের অভিযান : ঝিনাইদহ ও যশোরের তিন প্রতারক খাঁচাবন্দী

মণিরামপুর পৌরসভা ও পুলিশ স্টেশন পরিদর্শন করলেন জেলা প্রশাসক

চৌগাছায় সড়ক দুর্ঘটনায় প্রেমিক অয়নের পর মারা গেলেন আহত চিকিৎসাধীন প্রেমিকা মিথিলাও

‘নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে ভালো মানুষ ও সুনাগরিক হতে হবে’ : ঝিকরগাছায় বিএনপি নেতা টিপু

বেনাপোলে প্রায় ৮ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

রাজারহাটে চাঁদা না দেওয়ায় মোবাইল ব্যবসায়ীকে ছুরিকাঘাত!

চৌগাছায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহেশপুরের অয়ন নিহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *