স্ফুলিঙ্গ রিপোর্ট :
যশোর শিক্ষা বোর্ডের অধীনে বুধবার ১৩ মে এসএসসি পরীক্ষায় হিসাব বিজ্ঞান (১৪৬) বিষয় অনুষ্ঠিত হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনার ছাড়াই হিসাব বিজ্ঞান পরীক্ষায় ২৯২ টি কেন্দ্রে ১১৭১১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ গ্রহন করেন ১১৫৪৫জন । অনুপস্থিত ছিলেন ১৬৬জন। খুলনা বিভাগের ১০ জেলায় এ বোর্ডের অধীনে খুলনা জেলায় ৪৩জন,বাগেরহাট জেলায় ১৭জন, সাতক্ষীরা জেলায় ১৭জন, কুষ্টিয়ায় ১৫,চুয়াডাঙ্গায় ৫,মেহেরপুরে ৪,যশোর জেলায় ৩৩,নড়াইল জেলায় ১২,ঝিনেদা জেলায় ১৪ ও মাগুরা জেলায় ৬জন অনুপস্থিত ছিলেন। বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মোঃ আব্দুল মতিন এই তথ্য নিশ্চিত করেছেন। ফাইল ছবি
বিজ্ঞাপন
আরো পড়ুন

