রাজনীতিতে এসে ভুল করিনি, মাগুরাতে আমি শুধুই ‘ফয়সাল’: সাকিব আল হাসান

রাজনীতিতে এসে ভুল করিনি, মাগুরাতে আমি শুধুই ‘ফয়সাল’: সাকিব আল হাসান

ক্রীড়া প্রতিবেদক

মাঠের ক্রিকেট আর রাজনীতির পিচ—দুই জায়গাতেই সমান আলোচিত নাম সাকিব আল হাসান। দীর্ঘ নীরবতা ভেঙে সম্প্রতি ‘সিম্পলি সাঈদ’-কে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের রাজনৈতিক ক্যারিয়ার, দেশের বর্তমান প্রেক্ষাপট এবং ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে মুখ খুলেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই ক্রিকেটার সাক্ষাৎকারে নানা ব্যক্তিগত ও সমসাময়িক বিষয়ে মন্তব্য করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

দেশের রাজনৈতিক পটপরিবর্তন ও জনমতের অবস্থান নিয়ে সাকিব বলেন, ‘একটা সময় দেখতাম যে সবাই আওয়ামী লীগ করে, আর এখন দেখি যে কেউই আওয়ামী লীগ করে না। এরকম একটা অবস্থা’। দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার জবাবে তিনি সাফ জানান, তিনি মনে করেন না যে তিনি কোনো ভুল করেছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাকিব বলেন, তিনি কখনোই তার এলাকায় বড় কোনো তারকা হিসেবে যাননি। তার ভাষায়, ‘কখনো মাগুরাতে সাকিব আল হাসান হইনি। আমি সবসময় মাগুরাতে ফয়সালেই ছিলাম’। মূলত এলাকার মানুষের টানেই তিনি রাজনীতিতে নামার সিদ্ধান্ত নিয়েছিলেন বলে ইঙ্গিত দেন।

বর্তমানে সাকিবের দেশে ফেরা নিয়ে জনমনে নানা প্রশ্ন রয়েছে। দেশে ফিরলে গন্তব্য মাগুরা হবে নাকি মিরপুর—এমন প্রশ্নের উত্তরে সাকিব কিছুটা অনিশ্চয়তা প্রকাশ করে বলেন, ‘এখন তো ঢাকায় পা রাখাটাই সবচেয়ে বড় চিন্তা’।

এছাড়া সাবেক সতীর্থ তামিম ইকবাল বোর্ড সভাপতির দায়িত্বে আসা এবং বিসিবি’র সংস্কার নিয়ে সাকিব জানান, নির্বাচনের মাধ্যমে আসা নতুন বোর্ডের হাতেই আসলে দীর্ঘমেয়াদী পরিবর্তনের সুযোগ বেশি থাকবে। সূত্র : ইত্তেফাক, ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

১৪ জনের ৮ জন পরীক্ষা দিয়ে সবাই ফেল !

মহম্মদপুরে মাদক বিক্রির প্রতিবাদ করায় অতর্কিত হামলা : দেশীয় অস্ত্রের আঘাতে গৃহবধূসহ আহত ৫

অপপ্রচারের জবাবে মাঠে নামলো বিএনপির একাংশের নেতাকর্মীরা

মহম্মদপুরে প্লাস্টিক জগে চা তৈরি : 'ফুড গ্রেড' পাত্র ব্যবহার নিয়ে চরম অনিশ্চয়তা

অপহরণের শিকার প্রবাসীকন্যা : মাগুরা পুলিশ সুপারের নির্দেশে ৯ ঘণ্টায় শিশু উদ্ধার

মহম্মদপুর উপজেলা প্রশাসনের আচরণ নিয়ে সাংবাদিকদের অসন্তোষ

মাদক, চুরি ও ডাকাতি রুখতে ভিডিবি উদ্বোধন করলেন পুলিশ সুপার মোল্লা আজাদ

রেজওয়ানুর রাসেল আহ্বায়ক, সোহেল রানা সদস্য সচিব

মহম্মদপুরে ‘ফ্যামিলি কার্ড শুমারি নিয়োগ নিয়ে তুলকালাম !

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *