জমি নিয়ে বিরোধে সংখ্যালঘু পরিবারের ওপর হামলা : দোষীদের শাস্তির দাবিতে উত্তাল কোটচাঁদপুর

জমি নিয়ে বিরোধে সংখ্যালঘু পরিবারের ওপর হামলা : দোষীদের শাস্তির দাবিতে উত্তাল কোটচাঁদপুর

নিজস্ব প্রতিবেদক, কোটচাঁদপুর (ঝিনাইদহ) ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার দোড়া ইউনিয়নে জমি ক্রয়কে কেন্দ্র করে সংখ্যালঘু সম্প্রদায়ের এক সদস্যের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১১ মে) বেলা ১১টায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভুক্তভোগী অরবিন্দু পাল দীর্ঘ ২০ বছর ধরে তার শ্বশুরবাড়িতে বসবাস করে আসছেন। সম্প্রতি তিনি বাড়ি নির্মাণের উদ্দেশ্যে একটি জমি ক্রয় করেন। অভিযোগ উঠেছে, ওই জমিটি সঞ্জয় (পিতা: গৌরাঙ্গ) কিনতে চেয়েছিলেন, কিন্তু ব্যর্থ হয়ে তিনি স্থানীয় প্রভাবশালী মোঃ সিদ্দিকুর রহমান ও রেজাউল ইসলামকে দিয়ে অরবিন্দু পালের ওপর হামলা ও মারধর করান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মানববন্ধনে উপস্থিত বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত সিদ্দিকুর রহমান দোড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হওয়ার সুবাদে এলাকায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে আসছেন। এই প্রভাব ব্যবহার করেই তিনি সংখ্যালঘু পরিবারের ওপর হামলা চালিয়েছেন বলে দাবি করেন স্থানীয়রা। বক্তারা অবিলম্বে অভিযুক্ত সিদ্দিকুর রহমানকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান এবং ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সমাবেশে সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে একটি চক্র পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। শান্তির জনপদ কোটচাঁদপুরে এ ধরনের উস্কানি বরদাশত করা হবে না।” তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে আসামিদের আইনের আওতায় না আনলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

প্রতিবাদ সভা শেষে এলাকাবাসীর পক্ষ থেকে স্থানীয় প্রশাসনের কাছে একটি স্মারকলিপি প্রদানের প্রস্তুতি নেওয়া হয়। এ বিষয়ে কোটচাঁদপুর থানা পুলিশ জানায়, অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করে দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে, অভিযুক্ত বিএনপি নেতা সিদ্দিকুর রহমানের সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এলাকায় এই ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তেজনা বিরাজ করছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

তারাগঞ্জে অচেতন চালক উদ্ধার : ইজিবাইক নিয়ে পালালো ছিনতাইকারী চক্র

যশোরে নাশকতার মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

যশোরে ডাবল হ্যাটট্রিক মামলার আসামি ‘চোর মানিক’ গ্রেপ্তার

ঝিকরগাছায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’: ডিজিটাল লেনদেনে উৎসাহ

কৃতি শিক্ষার্থীদের স্বপ্নপূরণে পাশে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ

শৈলকুপায় ভোক্তা অধিকারের বাজার তদারকি : ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চান কালীগঞ্জের নবাগত ওসি

ওয়ার্ড ও বাথরুম ঘুরে দেখলেন, হাসপাতালে দুপুরের খাবার খেলেন স্বাস্থ্যমন্ত্রী

সাংবাদিকতা ও ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানে আসিফ ইকবাল কাজলকে জাতীয় সম্মাননা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *