ঝিনাইদহে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ : শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মাননা

ঝিনাইদহে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরস্কার বিতরণ : শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শিক্ষকদের সম্মাননা

রফিক মন্ডল, কোটচাঁদপুর (ঝিনাইদহ)

ঝিনাইদহে উৎসবমুখর পরিবেশে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ উপলক্ষে মেধাবী শিক্ষার্থী, শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানসমূহের মাঝে পুরস্কার ও সম্মাননা বিতরণ করা হয়েছে। সোমবার (১১ মে) জেলা প্রশাসনের আয়োজনে শহরের এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান এবং শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানসহ স্কাউট, গার্ল গাইড, রোভার ও বিএনসিসি’র বিভিন্ন ক্যাটাগরিতে মনোনীতদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এছাড়া সৃজনশীল ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝেও সনদ ও মেডেল বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঝিনাইদহের জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন শিক্ষার্থীদের সৃজনশীলতা ও নৈতিকতা বজায় রেখে পড়াশোনায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান। তিনি বর্তমান সময়ের চ্যালেঞ্জ উল্লেখ করে বলেন, “মাদক এবং অতিরিক্ত মোবাইল আসক্তি তরুণ প্রজন্মের মেধা ধ্বংস করছে। এ বিষয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের চরম সচেতন হতে হবে।” তিনি একটি সুন্দর ও মেধাবী প্রজন্ম গঠনে শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ঝিনাইদহ জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহকারী শিক্ষা অফিসার মোজাফফর হোসেন। এছাড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বক্তারা এই সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানান। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের প্রতিযোগিতা ও সম্মাননা শিক্ষার্থীদের মাঝে প্রতিযোগিতামূলক মনোভাব তৈরি করবে এবং ঝিনাইদহের শিক্ষা ব্যবস্থাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বারোবাজারে সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা

কোটচাঁদপুরে ৭০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

মাদকমুক্ত কালীগঞ্জ গড়তে পুলিশের পাশে উপজেলা বিএনপি

কোটচাঁদপুরে হিন্দু সম্প্রদায়ের অসচ্ছল নারীদের মুখে হাসি

ফাইল-চাবি আঁকড়ে অবসরপ্রাপ্ত বিতর্কিত প্রধান শিক্ষক !

কোটচাঁদপুরে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগে নারীসহ ৮ জন গ্রেপ্তার

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *