যশোরে পারিবারিক কলহে গৃহবধূকে হাতুড়ি দিয়ে আঘাত

স্ফুলিঙ্গ  রিপোর্ট :

যশোরে পারিবারিক কলহের জেরে রাজিয়া খাতুন (২২) নামে এক গৃহবধূকে হাতুড়ি দিয়ে আঘাত করে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে তার স্বামী মুন্না হোসেনের বিরুদ্ধে। আহত রাজিয়া বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনাটি ঘটেছে যশোর সদর সাজিয়ালির মোল্লাপাড়া এলাকায়,ভুক্তভোগীর বাবার বাড়ি বলে জানা গেছে।
আহত রাজিয়া খাতুন নিশ্চিন্তপুর এলাকার মুন্না হোসেনের স্ত্রী। অভিযুক্ত মুন্না হোসেন (২৭) একই এলাকার আছলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরে মুন্না হোসেন শ্বশুরবাড়িতে গিয়ে রাজিয়া খাতুনের মাথায় হাতুড়ি দিয়ে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসকরা জানিয়েছেন, আহতের অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শারদীয় দুর্গাপূজায় যশোরে বিজিবির কঠোর নিরাপত্তা বলয়

৩১ অক্টোবরের লংমার্চ সফল করতে যশোর জেলা জামায়াতের প্রস্তুতি সভা

যশোরে ৭৪৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন : সর্বস্তরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’: যশোরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস প...

ঘোপে জমির মালিকের আপত্তি উপেক্ষা করে জোরপূর্বক বিদ্যুৎ লাইন স্থাপন

যশোরে মাদক সেবন ও ইয়াবা রাখার দায়ে ৩ যুবকের কারাদণ্ড

কোমলমতি শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে তানযীমুল উম্মাহর প্রশংসনীয় উদ্যোগ

নকশার তোয়াক্কা না করেই উপশহরে বহুতল ভবন নির্মাণ : কর্তৃপক্ষের আদেশ উপেক্ষা

ফয়সালের ওপর হামলার প্রতিবাদে যশোর সিটি কলেজে ছাত্রদলের বিক্ষোভ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *