বাড়ি ফেরার পথে পান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

স্ফুলিঙ্গ ডেক্স :

আনোয়ার হোসেন নয়ন (৩৫) নামে এক পান ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৫ মে) রাত ১১টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে জগন্নাথদিঘী ইউনিয়নের দক্ষিণ বেতিয়ারা মসজিদের সামনে এই হামলার ঘটনা ঘটে। নিহত নয়ন ওই গ্রামের মৃত আব্দুল হাইয়ের ছেলে এবং স্থানীয় গাংরা বাজারের একজন পান ও জুতা ব্যবসায়ী ছিলেন।

​স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা নয়নের গতিরোধ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও মাথায় আঘাত করে গুরুতর জখম করে। চিৎকার শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম সরকারি হাসপাতাল এবং পরে কুমিল্লা মেডিকেল কলেজে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। নিহতের বোন কহিনুর আক্তার জানান, উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নেওয়ার পর অক্সিজেনের সংকটে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের পথে তার ভাইয়ের মৃত্যু হয়।

চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ আরিফ হোসাইন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের মরদেহ ময়নাতদন্তের পর প্রকৃত কারণ উদঘাটন করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। ফাইল ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

লাইসেন্স ও নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *