যশোরে স্কুল ছাত্রের আড়াই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

অনলাইন প্ল্যাটফর্ম টেলিগ্রামে চাকরির বিজ্ঞাপন দিয়ে যশোরে এক স্কুলছাত্রের কাছ থেকে প্রায় আড়াই লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আদালতে মামলা করেছেন ভুক্তভোগীর মা।

মামলার বাদী যশোর সদর উপজেলার ভাতুড়িয়া গ্রামের বাসিন্দা লিপি নাজনীন বুধবার (২৯ এপ্রিল) যশোর আদালতে নালিশী অভিযোগটি দায়ের করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পিবিআই, যশোরকে নির্দেশ দিয়েছেন।

অভিযোগে বলা হয়, লিপি নাজনীন-এর ছেলে ফাহিম আহমেদ একজন স্কুলছাত্র এবং চলতি বছর এসএসসি পরীক্ষার্থী। গত বছরের ২৫ ডিসেম্বর টেলিগ্রামে “অমিও ট্রাভেল” নামে একটি আইডিতে চাকরির বিজ্ঞাপন দেখে সে আগ্রহী হয়। পরে নাজমুন্নাহার নামের এক ব্যক্তির সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সেখানে তাকে বিদেশগামী যাত্রীদের বিমান টিকিট ক্রয়-বিক্রয়ের মাধ্যমে লাভের প্রলোভন দেখানো হয়। এ জন্য প্রথমে ২ লাখ টাকা বিনিয়োগের প্রস্তাব দেওয়া হয় এবং লাভসহ অর্থ ফেরতের আশ্বাস দেওয়া হয়।

প্রলোভনে পড়ে ফাহিম আহমেদ অভিযুক্তদের দেওয়া বিভিন্ন ব্যাংক হিসাবে গত ২৮ নভেম্বর থেকে চলতি বছরের ৪ জানুয়ারি পর্যন্ত ধাপে ধাপে মোট ২ লাখ ২৯ হাজার ২৯০ টাকা পাঠায়। তবে সর্বশেষ টাকা পাঠানোর পর সংশ্লিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরটি বন্ধ পাওয়া যায় এবং ফোনেও আর যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ ঘটনায় গত ১৫ ফেব্রুয়ারি কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। কিন্তু কোনো অগ্রগতি না হওয়ায় পুলিশের পরামর্শে আদালতে মামলা করা হয়েছে।

মামলায় নাজমুন্নাহার, পূর্ণতা অমিও, ইয়াসিন আরাফাত, সাইফুল এবং বাসু হাওলাদারকে আসামি করা হয়েছে। টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ আইডি এবং ব্যবহৃত ব্যাংক হিসাবের নাম অনুযায়ী তাদের পরিচয় উল্লেখ করা হয়েছে। ফাইল ছবি।

আরো পড়ুন

‘দৃষ্টি যেখানে সীমিত, সম্ভাবনা সেখানে সীমাহীন’: যশোরে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস প...

ঘোপে জমির মালিকের আপত্তি উপেক্ষা করে জোরপূর্বক বিদ্যুৎ লাইন স্থাপন

যশোরে মাদক সেবন ও ইয়াবা রাখার দায়ে ৩ যুবকের কারাদণ্ড

কোমলমতি শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করতে তানযীমুল উম্মাহর প্রশংসনীয় উদ্যোগ

নকশার তোয়াক্কা না করেই উপশহরে বহুতল ভবন নির্মাণ : কর্তৃপক্ষের আদেশ উপেক্ষা

ফয়সালের ওপর হামলার প্রতিবাদে যশোর সিটি কলেজে ছাত্রদলের বিক্ষোভ

যশোরে ইয়ামাহা গ্রুপের অ্যাডমিন পিয়ালের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা

কবে গ্রেপ্তার হবে অপরাধী শিক্ষক?

আত্মোৎসর্গকারী ২ পুলিশ সদস্যের পরিবারের পাশে বাংলাদেশ পুলিশ : যশোরে উপহার সামগ্রী হস্তান্তর

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *