সাজাপ্রাপ্ত ৩ পলাতক আসামি গ্রেপ্তার

মোঃ মাসুদ রানা (কালীগঞ্জ)ঝিনাইদহ :

ঝিনাইদহের কালীগঞ্জে থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত তিন পলাতক ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা সিটিসহ জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন – উপজেলার ভাটাডাঙ্গা গ্রামের গোলাম মন্ডলের ছেলে ইকবাল হোসেন, তিনি সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। খামার মুন্দিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাদ্দাম হোসেন, তিনি এক বছর সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। এই দুই আসামিকে পুলিশের একটি বিশেষ দল ঢাকার বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে।
অপরদিকে, ফয়লা ঈদগাহ পাড়া এলাকার খোরশেদ আলমের ছেলে লতিফুল ইসলামকে নিজ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি চেক জালিয়াতির মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত আসামি।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেনের নির্দেশনায় এসআই (নি.) রাজিবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

এ প্লাসের উচ্ছ্বাসে ঝিনাইদহে সংবর্ধিত দেড় শতাধিক মেধাবী শিক্ষার্থী

পৈতৃক জমি দখল ও ঝিকরগাছা পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার প্রতিবাদে সংবাদ সম্মেলন

শৈলকুপায় মোল্লা ট্রেডার্সকে লাখ টাকা জরিমানা

তারাগঞ্জে অচেতন চালক উদ্ধার : ইজিবাইক নিয়ে পালালো ছিনতাইকারী চক্র

যশোরে নাশকতার মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

যশোরে ডাবল হ্যাটট্রিক মামলার আসামি ‘চোর মানিক’ গ্রেপ্তার

ঝিকরগাছায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’: ডিজিটাল লেনদেনে উৎসাহ

কৃতি শিক্ষার্থীদের স্বপ্নপূরণে পাশে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ

শৈলকুপায় ভোক্তা অধিকারের বাজার তদারকি : ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *