শ্যামনগরে মৎস্য প্রজেক্টে হরিণের মাংস রান্না

সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার শ্যামনগরে একটি মৎস্য প্রজেক্টের বাসায় শিকার নিষিদ্ধ হরিণের মাংস রান্নার সময় অভিযান চালিয়েছে বনবিভাগ। অভিযানের খবর পেয়ে রান্না করা মাংস ফেলে পালিয়েছেন আয়োজকরা। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাতে উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের চুনা গ্রামের শেখ মিজানুর রহমান বাবুর মৎস্য প্রজেক্ট থেকে প্রায় ১০ কেজি রান্না করা হরিণের মাংস জব্দ করা হয়।

​স্থানীয়রা জানান, মিজানুর রহমান বাবুর মাছের প্রজেক্টে কিছু বহিরাগত শ্রমিক দীর্ঘদিন ধরে কাজ করছেন। তাঁরা প্রায়ই সেখানে মাংস রান্না করতেন। মঙ্গলবার রাতে হরিণের মাংস রান্নার বিষয়টি টের পেয়ে স্থানীয়রা এগিয়ে গেলে শ্রমিকরা রান্না করা মাংস রেখেই দৌড়ে পালিয়ে যান। পরে খবর পেয়ে বনবিভাগের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মাংসগুলো জব্দ করেন।

​মৎস্য প্রজেক্টের মালিক শেখ মিজানুর রহমান বাবু বলেন, “আমার প্রজেক্টে ভেকু মেশিন দিয়ে কাজ করার জন্য কিছু বহিরাগত শ্রমিক নিয়োজিত আছেন। তাঁরা নিজেরা বাজার করে খাওয়া-দাওয়া করেন। এর চেয়ে বেশি কিছু আমার জানা নেই।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সাতক্ষীরা রেঞ্জের বন কর্মকর্তা (এসিএফ) মশিউর রহমান জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ১০ কেজি রান্না করা হরিণের মাংস জব্দ করা হয়েছে। বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *