টায়ার ফেটে খাদে পড়ল ইমাদ পরিবহনের বাস

স্ফুলিঙ্গ ডেক্স :

গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে চলন্ত বাসের টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন। বুধবার (২৯ এপ্রিল) বেলা ১১টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার মালেকের বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পিরোজপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘ইমাদ পরিবহন’-এর একটি দ্রুতগতির বাস মালেকের বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ সামনের একটি টায়ার ফেটে যায়। এতে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনায় বাসে থাকা অন্তত ২০ জন যাত্রী কমবেশি আহত হন।

​খবর পেয়ে টুঙ্গিপাড়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করেন। আহতদেরকে চিকিৎসার জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল ও টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে এখন পর্যন্ত এই দুর্ঘটনায় কোনো নিহতের খবর পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, বাসের গতি বেশি থাকায় টায়ার বাস্ট হওয়ার পর চালক আর নিয়ন্ত্রণ রাখতে পারেননি। আমরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছি। এখন পর্যন্ত কোনো মৃতদেহ উদ্ধার হয়নি। ফাইল ছবি।

আরো পড়ুন

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *