ভাঙ্গায় শিশু সন্তানের সামনে শিক্ষা কর্মকর্তার আত্মহত্যা !

স্ফুলিঙ্গ ডেক্স :

ফরিদপুরের ভাঙ্গায় তিন বছরের অবুঝ সন্তানের সামনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন শেখ রাজু নামের এক সহকারী উপজেলা শিক্ষা অফিসার। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা পৌর সদরের কোটপাড় এলাকার একটি ভাড়া বাসায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শেখ রাজু গোপালগঞ্জ সদর উপজেলার সহকারী শিক্ষা অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার শেখ নুরুল ইসলামের ছেলে। তাঁর স্ত্রী হ্যাপি আক্তার ভাঙ্গা উপজেলার আতাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রাজু তাঁর স্ত্রী ও সন্তান নিয়ে ভাঙ্গা শহরের ‘মাতৃকুণ্ড’ নামক ভবনের চারতলায় ভাড়া থাকতেন। শনিবার সকালে স্ত্রী হ্যাপি আক্তার সন্তানের কাছে স্বামীকে রেখে স্কুলে যান। দুপুর ১২টার দিকে তিনি স্বামীকে ফোন করলে তাঁর তিন বছরের শিশু সন্তান ফোন রিসিভ করে এবং কান্নাকাটি করে জানায়, ‘বাবা ঝুলছে’। দ্রুত বাসায় ফিরে হ্যাপি আক্তার তাঁর স্বামীকে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তদন্তকারী কর্মকর্তা এসআই হাবিবুর রহমান জানান, রাজু বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন এবং ইতিপূর্বে তাঁর শরীরে ২-৩টি অপারেশন হয়েছিল। পরিবারের ধারণা, দীর্ঘস্থায়ী অসুস্থতার যন্ত্রণা সইতে না পেরেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। তবে পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে। ফাইল ছবি

আরো পড়ুন

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

লাইসেন্স ও নিবন্ধনের আওতায় আসছে ব্যাটারিচালিত রিকশা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *