যশোরে জমি বিরোধে নিরাপত্তাহীনতায় এক পরিবার : প্রতিপক্ষের বিরুদ্ধে নাজেহালের অভিযোগ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে একটি পরিবারকে ভয়ভীতি প্রদর্শন ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে ভুক্তভোগী পরিবার এই অভিযোগ তুলে ধরেন এবং প্রশাসনের কাছে জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো: সাহাফুজ্জামান মিকুল জানান, মাহিদিয়া মৌজার ১১৬৭ খতিয়ানের ৩৬৬০ ও ৩৬৬১ দাগের ৪৫ শতক জমি তাঁদের পৈত্রিক সম্পত্তি। ১৯২৭, ১৯৬২ ও ১৯৯০ সালের রেকর্ড অনুযায়ী তাঁদের পরিবারের নামে থাকা এই জমিটি গত ১০০ বছরেরও বেশি সময় ধরে তাঁরা ভোগদখল করে আসছেন।

​মিকুলের অভিযোগ, পাশের জমির মালিক কামরুল ইসলাম ও তাঁর স্ত্রী শিল্পী বেগম জোরপূর্বক তাঁদের জমির ওপর দিয়ে রাস্তা তৈরির চেষ্টা করছেন। অথচ তাঁদের জমির সামনেই সরকারি রাস্তা রয়েছে। এতে বাধা দেওয়ায় প্রতিপক্ষ কামরুল ও তাঁর সহযোগীরা অকথ্য ভাষায় গালিগালাজসহ প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে তিনি দাবি করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

​ভুক্তভোগী পরিবার জানান, এ বিষয়ে ইতিপূর্বে যশোর কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। গত ২০ এপ্রিল একটি পত্রিকায় তাঁদের বিরুদ্ধে প্রকাশিত খবরটি ভিত্তিহীন ও বানোয়াট দাবি করে মিকুল বলেন, “মিথ্যা তথ্য ছড়িয়ে আমাদের সামাজিকভাবে হেয় করা হচ্ছে এবং বর্তমানে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

সংবাদ সম্মেলনে এ সময় বাবুল, এনামুল, শিপন ও আতিয়ারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভুক্তভোগীরা বিষয়টি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর সীমান্তে ১০ লাখ টাকারও বেশি মূল্যের চোরাচালানি পণ্য জব্দ

চৌগাছা কাঁচাবাজারের দোকান উচ্ছেদ কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করলেন হাইকোর্ট

যশোরে মুক্তেশ্বরী সাহিত্য পরিষদের ১৭৯তম মাসিক সাহিত্য সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

শারদীয় দুর্গোৎসবে বেনাপোল বন্দরে টানা ৮ দিন আমদানি-রপ্তানি বন্ধ

শার্শায় পুলিশি অভিযানে ৮ লিটার চোলাই মদসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

শারদীয় দুর্গাপূজা ঘিরে অসাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ঝিকরগাছায় আনসার বাহিনীর তদারকি বৃদ্ধি

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

যশোরে ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু

যশোরে ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *