বেজপাড়ায় নিখোঁজের ১৫ ঘণ্টা পর বৃদ্ধার বস্তাবন্দি মরদেহ উদ্ধার

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর শহরের বেজপাড়া মেইন রোড এলাকায় সকিনা বেগম (৬০) নামে এক বৃদ্ধার বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নিজ বাড়ির সামনে থেকেই তাঁর মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও শোকের সৃষ্টি হয়েছে।

​পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল আনুমানিক ৯টার দিকে নিহত সকিনা বেগমের ছেলে শহিদুল দোকানে যাওয়ার সময় মায়ের খোঁজ করেন। তখন শহিদুলের স্ত্রী মরিয়ম জানান, তাঁর শাশুড়ি বাইরে তালিমে গিয়েছেন এবং বাসায় রান্না হয়নি বিধায় শহিদুলকে বাইরে খেয়ে নিতে বলেন।

​রাত ১০টার দিকে শহিদুল বাসায় ফিরে মাকে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। তাঁর স্ত্রী আবারও জানান যে মা এখনো ফেরেননি। বিষয়টি সন্দেহজনক মনে হলে শহিদুল দ্রুত কোতোয়ালি থানায় গিয়ে পুলিশকে অবহিত করেন। পরে রাত সাড়ে ১২টার দিকে বাড়ির সামনে একটি বস্তা পড়ে থাকতে দেখে শহিদুল ও তাঁর বোন শাহিদা বেগম সেটি পরীক্ষা করেন এবং তাঁদের মায়ের মরদেহ শনাক্ত করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

​খবর পেয়ে যশোর কোতোয়ালি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। নিহতের মাথায় ও শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কি না তা খতিয়ে দেখছে পুলিশ।

কোতোয়ালি থানা পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ এবং এই হত্যাকাণ্ডের পেছনে কারা জড়িত তা উদঘাটনে নিবিড় তদন্ত শুরু হয়েছে। নিহতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পারিবারিক কোনো কলহ বা অন্য কোনো শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। ফাইল ছবি।

আরো পড়ুন

বেনাপোলে সীমান্তে ৪ লাখ ৬২ হাজার টাকার পণ্য উদ্ধার

নাভারণে পাচারকালে ২ কেজি গাঁজাসহ শামীম বাবু আটক

শার্শায় আ.লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হযরতসহ ক্যাডার আজিজ গ্রেফতার

যশোর কেন্দ্রীয় কারাগারে ধর্মীয় শিক্ষার নতুন দিগন্ত

ভুয়া নিয়োগ বোর্ডে শিক্ষিকা পদায়ন : সাড়ে ২২ লাখ টাকার নিয়োগ বাণিজ্য!

স্ফুলিঙ্গে খবর প্রকাশের পরই নড়েচড়ে বসল প্রশাসন : হাতেনাতে ধরা পড়ল অসাধু সিন্ডিকেট

জুলাই গণঅভ্যুত্থানে আহত-নিহতদের নির্ভুল তালিকা তৈরিতে যশোরে নতুন জেলা কমিটি গঠন

শারদীয় সম্প্রীতি রক্ষায় যশোর জেলা বিএনপির পর্যবেক্ষণ কমিটির জরুরি সভা

"সাফল্যের জন্য মেধার পাশাপাশি নৈতিকতা ও দেশপ্রেম জরুরি"-জেলা প্রশাসক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *