৩ হাজার মুরগি মেরে ফেলার অভিযোগ

স্ফুলিঙ্গ ডেক্স :

ঠাকুরগাঁও সদর উপজেলায় একটি পোল্ট্রি খামারে বিষ প্রয়োগ করে প্রায় তিন হাজার ব্রয়লার মুরগি মেরে ফেলার এক পৈশাচিক ঘটনা ঘটেছে। সোমবার (২০ এপ্রিল) উপজেলার আখানগর ইউনিয়নের ভেলারহাট খেকিডাঙ্গা গ্রামে এই ঘটনা ঘটে। এতে খামারি আবু সাঈদের কয়েক লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে।

​ক্ষতিগ্রস্ত খামারি আবু সাঈদ জানান, তিনি স্থানীয় আমির হোসেনের কাছ থেকে তিনটি শেড ভাড়া নিয়ে প্রায় সাড়ে সাত হাজার মুরগি পালন করছিলেন। সোমবার সকালে কে বা কারা শত্রুতা করে তাঁর খামারের শেডে কীটনাশক প্রয়োগ করে। এর কিছুক্ষণ পর থেকেই মুরগিগুলো মরতে শুরু করে এবং মুহূর্তের মধ্যেই প্রায় ৩ হাজার মুরগি মারা যায়।

​একসঙ্গে এতগুলো মুরগি মারা যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছেন আবু সাঈদ। তিনি জানান, বিষের প্রতিক্রিয়ায় এখনো অনেক মুরগি অসুস্থ হয়ে মারা যাচ্ছে, যার ফলে ক্ষতির পরিমাণ আরও বাড়ছে। ঋণের টাকায় গড়া এই খামারে এমন বিপর্যয়ে তিনি এখন সর্বস্বান্ত হওয়ার পথে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

​এদিকে, মৃত মুরগির একটি অংশ মাটিতে পুঁতে ফেলা হলেও বাকি অংশ খামারের পাশের পুকুরে ফেলে দেওয়ায় এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। এতে স্থানীয় পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে বলে দাবি করেছেন এলাকাবাসী।

এত বড় ক্ষয়ক্ষতির বিষয়ে সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সাইদুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে তিনি আগে অবহিত ছিলেন না। তবে ঘটনাটি গুরুত্বের সাথে খতিয়ে দেখা হবে এবং প্রয়োজনীয় আইনি ও কারিগরি সহযোগিতা প্রদান করা হবে বলে তিনি আশ্বাস দিয়েছেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *