প্রাদুর্ভাব রুখতে সোমবার থেকে দেশজুড়ে বড় আকারের টিকাদান শুরু

স্ফুলিঙ্গ ডেক্স :

দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। গত কয়েক মাসে হাম ও এর উপসর্গ নিয়ে ২১৩ শিশুর মৃত্যু হয়েছে। এমন জরুরি পরিস্থিতিতে হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে আনতে আগামীকাল সোমবার (২০ এপ্রিল) থেকে সারাদেশে একযোগে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে সরকার।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে হামে আক্রান্তের সংখ্যা ২২ হাজার ছাড়িয়ে গেছে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই শিশু। প্রাদুর্ভাব ঠেকাতে গত ৫ এপ্রিল থেকে ১৮টি জেলার উচ্চ ঝুঁকিপূর্ণ উপজেলাগুলোতে এবং ১২ এপ্রিল থেকে চারটি সিটি কর্পোরেশন এলাকায় টিকাদান শুরু হলেও এবার তা দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

গত শুক্রবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, “২০ এপ্রিল থেকে সারাদেশে একযোগে ম্যাসিভভাবে হামের টিকার কার্যক্রম শুরু হবে। দেশে টিকার কোনো সংকট নেই। তাই অপপ্রচার বা বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে হবে।”

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, শুধু হামের কারণে মৃত্যু হয় না, বরং হামের সঙ্গে শরীরের অন্যান্য জটিলতা এবং পুষ্টির অভাব মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দিচ্ছে। তাই হাম হলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। একই সাথে শিশুদের পুষ্টিকর খাবার নিশ্চিত করার পাশাপাশি টিকাদান কর্মসূচি সফল করতে অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানানো হয়েছে।

ফাইল ছবি

আরো পড়ুন

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *