ইছামতি নদীর পাড়ে মিললঅজ্ঞাত যুবকের কাদা-মাখা লাশ

নিজস্ব প্রতিবেদক, মহেশপুর (ঝিনাইদহ):

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে ইছামতি নদীর পাড়ে এক যুবকের রহস্যময় মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) রাতে পলিয়ানপুর সীমান্তের একটি ধানখেতে কাদা-পানি মাখা অবস্থায় আনুমানিক ৩০ বছর বয়সী ওই অজ্ঞাত যুবকের লাশটি পড়ে থাকতে দেখেন বিজিবি সদস্যরা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

​বিজিবি ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৯টার দিকে মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের একটি দল সীমান্তে নিয়মিত টহলে ছিল। টহল চলাকালীন জিরো লাইন থেকে মাত্র ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এক যুবকের দেহ পড়ে থাকতে দেখে সন্দেহ হয় তাদের। কাছে গিয়ে দেখা যায়, যুবকটি নিথর অবস্থায় পড়ে আছে। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি নিজেদের হেফাজতে নেয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

​নিহতের শরীরে কাদা-পানি মাখা থাকলেও তার প্রকৃত পরিচয় বা মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কাটেনি। বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রফিকুল আলম জানিয়েছেন, গত কয়েকদিনে এই সীমান্তে কোনো ধরনের গোলাগুলির ঘটনা ঘটেনি। ফলে এটি বিএসএফের কোনো হামলা নাকি অভ্যন্তরীণ কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের ফলাফল— তা খতিয়ে দেখছে পুলিশ।

মহেশপুর থানা পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্তের জন্য আঙ্গুলের ছাপ ও অন্যান্য আলামত সংগ্রহের চেষ্টা চলছে। ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে এটি হত্যাকাণ্ড কি না। বর্তমানে মরদেহটি পুলিশের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। প্রতীকি ছবি।

আরো পড়ুন

তারাগঞ্জে অচেতন চালক উদ্ধার : ইজিবাইক নিয়ে পালালো ছিনতাইকারী চক্র

যশোরে নাশকতার মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

যশোরে ডাবল হ্যাটট্রিক মামলার আসামি ‘চোর মানিক’ গ্রেপ্তার

ঝিকরগাছায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’: ডিজিটাল লেনদেনে উৎসাহ

কৃতি শিক্ষার্থীদের স্বপ্নপূরণে পাশে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ

শৈলকুপায় ভোক্তা অধিকারের বাজার তদারকি : ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চান কালীগঞ্জের নবাগত ওসি

ওয়ার্ড ও বাথরুম ঘুরে দেখলেন, হাসপাতালে দুপুরের খাবার খেলেন স্বাস্থ্যমন্ত্রী

সাংবাদিকতা ও ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানে আসিফ ইকবাল কাজলকে জাতীয় সম্মাননা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *