২০০ টাকা লিটার দরে পেট্রোল বিক্রি

বিশ্বাস শিহাব পারভেজ মিঠু :
প্রস্তাবিত জেলা  কলাপাড়ায় ২০০ টাকা লিটার মুল্যে  পেট্রোল বিক্রির দায়ে সোহেল সওদাগার নামের (৪০) এক ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার রাত দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতীবাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। এসময় স্থানীয় শত শত মানুষ উপস্থিত ছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক বলেন, বিস্ফোরক পরিদপ্তরের লাইসেন্স না থাকা সত্ত্বেও ভ্যারাইটিজ দোকান আলফা স্টোরের মালিক বেশ কিছুদিন ধরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রোল বিক্রি করে আসছিলো। ভোক্তা অধিকার সংরক্ষন আইনে তাকে জরিমানা করা হয়েছে। তেল মজুদদার ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।
আরো পড়ুন

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *