৩ দিন স্কুল, ৩দিন অনলাইন ক্লাস: শিক্ষায় আসছে আমূল পরিবর্তন

স্ফুলিঙ্গ ডেক্স  : বৈশ্বিক জ্বালানি সংকট ও প্রযুক্তিনির্ভর আধুনিক শিক্ষা ব্যবস্থার সাথে তাল মেলাতে দেশের শিক্ষা পদ্ধতিতে বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এখন থেকে নির্বাচিত কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তাহে ছয় দিন ক্লাস চলবে, যার মধ্যে তিন দিন সরাসরি এবং তিন দিন অনলাইনে শিক্ষা কার্যক্রম পরিচালিত হবে। এর ফলে শিক্ষাপ্রতিষ্ঠানে বিদ্যমান দুই দিনের সাপ্তাহিক ছুটি কমে এখন মাত্র এক দিনে (শুক্রবার) দাঁড়াচ্ছে।

শনিবারের ছুটি বাতিল ও নতুন সময়সূচি:

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৯ এপ্রিল) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই নতুন পদ্ধতির কথা জানান। তিনি বলেন, এখন থেকে শনিবারের সাপ্তাহিক ছুটি আর থাকছে না। নতুন ‘ব্লেন্ডেড’ বা সমন্বিত পদ্ধতি অনুযায়ী:

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
  • সশরীরে ক্লাস: শনি, সোম ও বুধবার।
  • অনলাইন ক্লাস: রবি, মঙ্গল ও বৃহস্পতিবার।
  • সাপ্তাহিক ছুটি: শুধুমাত্র শুক্রবার।

শিক্ষামন্ত্রী স্পষ্ট করেছেন যে, এই পদ্ধতি এখনই সারা দেশের সব স্কুলে কার্যকর হচ্ছে না। প্রথম পর্যায়ে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মতো সক্ষমতাসম্পন্ন কিছু নির্বাচিত প্রতিষ্ঠানে আগামী সপ্তাহ থেকেই এটি পরীক্ষামূলকভাবে শুরু হবে। শিক্ষকরা প্রতিদিন শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে উপস্থিত থেকেই অনলাইন ও অফলাইন দুই মাধ্যমেই ক্লাস পরিচালনা করবেন।

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলা এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রযুক্তিনির্ভর শিক্ষার সাথে অভ্যস্ত করে তুলতেই এই ‘ব্লেন্ডেড’ লার্নিং পদ্ধতি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী।

ছবি এআই নিয়ে  তৈরি।

আরো পড়ুন

শৈলকুপায় মোল্লা ট্রেডার্সকে লাখ টাকা জরিমানা

তারাগঞ্জে অচেতন চালক উদ্ধার : ইজিবাইক নিয়ে পালালো ছিনতাইকারী চক্র

যশোরে নাশকতার মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

যশোরে ডাবল হ্যাটট্রিক মামলার আসামি ‘চোর মানিক’ গ্রেপ্তার

ঝিকরগাছায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’: ডিজিটাল লেনদেনে উৎসাহ

কৃতি শিক্ষার্থীদের স্বপ্নপূরণে পাশে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ

শৈলকুপায় ভোক্তা অধিকারের বাজার তদারকি : ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চান কালীগঞ্জের নবাগত ওসি

ওয়ার্ড ও বাথরুম ঘুরে দেখলেন, হাসপাতালে দুপুরের খাবার খেলেন স্বাস্থ্যমন্ত্রী

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *