উপশহরে ৯টি জবাই করা ঘোড়া উদ্ধার : চক্র পলাতক

উপশহরে ৯টি জবাই করা ঘোড়া উদ্ধার : চক্র পলাতক

স্ফুলিঙ্গ ডেক্স : ২৭ মার্চ ২০২৬

আপনি কি শখ করে পূর্বাচলের রেস্তোরাঁগুলোতে গরুর মাংসের চপ বা কালা ভুনা খাচ্ছেন? তবে একটু থামুন! কারণ রূপগঞ্জে গরুর মাংসের নামে ঘোড়ার মাংস খাইয়ে দেওয়ার এক বিশাল সিন্ডিকেটের সন্ধান মিলেছে। আজ ভোরে শুক্রবার (২৭ মার্চ)পূর্বাচল উপশহরের ১০ নম্বর সেক্টরের এক নির্জন প্লট থেকে ৯টি জবাই করা ঘোড়া এবং ১১টি জীবিত ঘোড়া উদ্ধার করেছে পুলিশ।

পূর্বাচল পুলিশ ফাঁড়ি সূত্র জানিয়েছে, একদল অসাধু চক্র রাতের আঁধারে নির্জন এলাকায় ঘোড়া জবাই করে সেগুলোকে ‘গরুর মাংস’ হিসেবে চালিয়ে দিত। কম দামে পাওয়া যায় বলে অনেক রেস্তোরাঁ ও কসাই এই মাংস কিনে সাধারণ মানুষকে খাওয়াত।

শুক্রবার ভোরে হারার বাড়ি এলাকায় ২০টি ঘোড়া জবাইয়ের প্রস্তুতি নিচ্ছিল চক্রটি। ৯টি ঘোড়া ইতিমধ্যে তারা জবাই করে ফেলেছিল। স্থানীয়দের সন্দেহ হলে ৯৯৯-এ কল দেন। পুলিশ পৌঁছানোর আগেই অপরাধীরা পালিয়ে গেলেও আলামত হিসেবে ৯টি রক্তাক্ত ঘোড়া ও ১১টি জীবন্ত ঘোড়া উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পূর্বাচল পুলিশ ফাঁড়ি ক্যাম্পের ইনচার্জ হারুন অর রশিদ জানান, এই চক্রটি দীর্ঘ দিন ধরে মানুষের স্বাস্থ্যের সাথে এই নোংরা খেলা খেলছে। অসাধু ব্যবসায়ীদের চিহ্নিত করা হয়েছে এবং তাদের ধরতে চিরুনি অভিযান শুরু হয়েছে।

এআই দিয়ে তৈরি প্রতীকি ছবি

আরো পড়ুন

দুর্গাপূজার ছুটির মধ্যেও আগামী শনিবার খোলা থাকছে শিক্ষাপ্রতিষ্ঠান

চালক ও গাড়ি মালিকদের সতর্ক করল বিআরটিএ

এলপিজি সিলিন্ডারে অতিরিক্ত ৫০০-১০০০ টাকা হাতিয়ে নেওয়ার দিন শেষ : মাঠে নামছে প্রশাসন

মধ্যরাতে জ্বালানি তেলের দাম লিটারে একলাফে বাড়ল ২০ টাকা

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকছে না-প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আজই শেষ হচ্ছে এসএসসির খাতা পুনর্নিরীক্ষণের মেয়াদ,আবেদনের পূর্ণাঙ্গ নিয়ম

ভূমি অফিস তদারকি ও জবাবদিহিতা বাড়াতে সব ডিসিকে প্রতি কঠোর নির্দেশ

মহাসড়কে ট্রাফিক শৃঙ্খলায় কৃত্রিম বুদ্ধিমত্তা : চালু হচ্ছে অটো ফাইন সিস্টেম

বায়তুল মোকাররমসহ সারাদেশে বিশেষ দোয়া ও মোনাজাত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *