আর,এন রোডের “ক্যাফে নুর” হোটেলে অভিযান : লাখ টাকা জরিমানা

আর,এন রোডের “ক্যাফে নুর” হোটেলে অভিযান : লাখ টাকা জরিমানা

স্ফুলিঙ্গ রিপোর্ট:
যশোর শহরের আরএন রোডে অবস্থিত ক্যাফে নুর হোটেলে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান সূত্রে জানা যায়, হোটেলটির ফ্রিজে বাসি মাংস ও পচা খাবার সংরক্ষণ করা হচ্ছিল। রান্নাঘরের পরিবেশ ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন এবং সর্বত্র তেলাপোকার উপস্থিতি লক্ষ্য করা যায়। এছাড়া বিরিয়ানি তৈরির উপকরণে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম বা মেয়াদোত্তীর্ণের তথ্য পাওয়া যায়নি এবং পোড়া তেল ব্যবহারের প্রমাণও মেলে।
যশোরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, মঙ্গলবার রাতে ওই হোটেলের বিরিয়ানি খেয়ে কয়েকজন অসুস্থ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসলে বুধবার সকালে তার নেতৃত্বে অভিযান চালানো হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা, ৩৭ ধারায় ২৫ হাজার টাকা এবং নিরাপদ খাদ্য পরিবেশনে ব্যর্থতার দায়ে আরও ২৫ হাজার টাকা—মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি হোটেলের মালিক মুকুল হোসেন বকুলকে সতর্ক করা হয়েছে।
এ অভিযানে (ক্যাব) ও পুলিশ সদস্যরা অংশ নেন।

আরো পড়ুন

যশোর কেন্দ্রীয় কারাগারে কর্মকর্তা ও কারারক্ষীদের ভাবগাম্ভীর্যপূর্ণ অবসরজনিত সংবর্ধনা

পেশাগত মর্যাদা রক্ষায় যশোরে স্মারকলিপি দিলেন দলিল লেখক সমিতির নেতারা

চাচড়া রায়পাড়ার জিসান চাকুর আঘাতে আহত

উচ্চশিক্ষার মানোন্নয়নে অ্যাক্রেডিটেশনের বিকল্প নেই : মতবিনিময় সভায় উপাচার্য

মণিরামপুরে ড্রামট্রাকের চাপায় আ'লীগ নেতা সাবেক ইউপি সদস্য নিহত!

শার্শায় বিদ্যালয়ের মিটিং চলাকালে অ্যাডহক কমিটির সভাপতির ওপর সন্ত্রাসী হামলা!

১০০ গ্রাম হেরোইন উদ্ধার মামলায় বেনাপোলের মহসিনের যাবজ্জীবন কারাদণ্ড

অভয়নগরের ওসির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চতুর্থ শ্রেণির ছাত্রীকে যৌন নিপীড়ন!

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *