এবার নির্মাণাধীন ভবনের ইট পড়ে পথচারী নারীর মর্মান্তিক মৃত্যু

এবার নির্মাণাধীন ভবনের ইট পড়ে পথচারী নারীর মর্মান্তিক মৃত্যু

স্ফুলিঙ্গ ডেক্স: রাজধানীর হাতিরঝিল এলাকায় বৃষ্টির সময় নির্মাণাধীন ভবন থেকে ইট ও দেয়াল ধসে পড়ে রাশেদা বেগম নামে এক পথচারী নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) রাতে মধুবাগ এলাকার ৩ নম্বর গলিতে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় নিরাপত্তা সচেতনতা নিয়ে চরম ক্ষোভ সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে যখন ঝোড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়, তখন রাশেদা বেগম মধুবাগের ৩ নম্বর গলি দিয়ে যাচ্ছিলেন। স্থানীয় ‘প্রফেসর বাড়ি’র পাশে একটি বহুতল ভবনের নির্মাণকাজ চলছিল। হঠাৎ করেই ওই ভবনের একটি অরক্ষিত দেয়ালের অংশ ভেঙে সরাসরি নিচে থাকা রাশেদা বেগমের ওপর পড়ে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বৃষ্টির সময় বা স্বাভাবিক অবস্থায় নির্মাণাধীন ভবনের চারপাশে যে ধরণের নিরাপত্তা বেষ্টনী বা নেট থাকার কথা ছিল, তা সেখানে ছিল না। কর্তৃপক্ষের অবহেলা ও নিরাপত্তাহীনভাবে কাজ করার কারণেই এই অকাল মৃত্যুর ঘটনা ঘটেছে বলে মনে করছেন তারা।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উল্লেখ্য,গতকাল দুপুরে  নারায়ণগঞ্জের ফতুল্লায় এক নির্মানাধীন  ভবনের উপর থেকে পাইপ পড়ে এক পাঁচ বছরের শিশু করুণ মৃত্যু হয়েছে।

আরো পড়ুন

ফাইল-চাবি আঁকড়ে অবসরপ্রাপ্ত বিতর্কিত প্রধান শিক্ষক !

কোটচাঁদপুরে অসামাজিক কার্যকলাপসহ বিভিন্ন অভিযোগে নারীসহ ৮ জন গ্রেপ্তার

কালীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযান : দুই মাদক কারবারির ৬ মাসের কারাদণ্ড

কোটচাঁদপুরে হোমিও চিকিৎসাকেন্দ্রে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ৫ জন আটক

কোটচাঁদপুরে পুরুষদের ব্যর্থতায় হাল ধরলেন নারীরা : নবারণ মহিলা সংঘের অনন্য দুর্গাপূজা

বারোবাজারে সিলিন্ডারে কারচুপি ও মূল্যতালিকা না থাকায় চার প্রতিষ্ঠান দণ্ডিত

কোটচাঁদপুরে নজরুলের গান ও কবিতায় মুখর অনুষ্ঠান : অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান

নামেই প্রথম শ্রেণি, সেবায় শূন্য!

কোটচাঁদপুরে আওয়ামী লীগ নেতা মিলনসহ মাদকসেবী আটক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *