স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২৬ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তবর্তী এলাকায় চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। আটককৃত এসব মালামালের আনুমানিক মূল্য ১৩ লাখ ৩৯ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ৪৯ বিজিবির অধীনস্থ বেনাপোল আইসিপির একটি টহলদল সীমান্ত এলাকায় এই অভিযান পরিচালনা করে।
বিজ্ঞাপন
অভিযানে জব্দ করা পণ্যের তালিকায় রয়েছে ৪৩টি ভারতীয় শাড়ি, ১৭টি কম্বল, ৯টি চাদর, ১ কেজি জিরা, ৭ প্যাকেট ফুচকা, ৩ কেজি কিসমিস, ২৪০টি চকলেট, ৫৫টি খাদ্যসামগ্রী, ২ প্যাকেট সনপাপড়ি, ৯৬০ প্যাকেট পানমশলা এবং ১ হাজার ৩৬৯টি কসমেটিকস সামগ্রী। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের নিয়মিত টহল ও অভিযান অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।
আরো পড়ুন
