গভীর রাতে ফিল্মি স্টাইলে সশস্ত্র হামলাঃ শিশুসহ গুলিবিদ্ধ ১৬

স্ফুলিঙ্গ  রিপোর্ট : স্থানীয় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফিল্মি স্টাইলে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নের রুদ্রপাড়া গ্রামে গভীর রাতে সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। জানা গেছে,একদল হামলাকারী শটগান,পিস্তল ও দেশীয় অস্ত্র নিয়ে প্রতিপক্ষের ঘরে ঢুকে এলোপাতারি গুলি ছুড়ে হামলা চালালে অন্তত ১৬জন গুলিবিদ্ধ হয়েছে। আহতদের মধ্যে ৩জন শিশু ও ১জন বৃদ্ধ রয়েছেন। এছাড়া আরও প্রায় ২০জন আহত হয়েছেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্র জানায়,রাতে গ্রামের অধিকাংশ মানুষ ঘুমিয়ে পড়ার পর মান্নান গ্রুপের লোকজন প্রতিপক্ষ মিজান গ্রুপের বাড়িঘরে অতর্কিত হামলা চালায়। এ সময় তারা ঘরে ঢুকে গুলি ছোড়ে এবং ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। ঘুমন্ত মানুষ কিছু বুঝে ওঠার আগেই অনেকেই গুলিবিদ্ধ ও আহত হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আহতদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে গুলিবিদ্ধ ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের মধ্যে গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা ও দোহারের বিভিন্ন হাসপাতালে ভর্তি পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

শ্রীনগর থানার অফিসার ইনচার্জ খন্দকার জুয়েল মিয়া বলেন,আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।এঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ছবি সংগৃহীত

 

আরো পড়ুন

তারাগঞ্জে অচেতন চালক উদ্ধার : ইজিবাইক নিয়ে পালালো ছিনতাইকারী চক্র

যশোরে নাশকতার মামলায় বাঘারপাড়ার ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

যশোরে ডাবল হ্যাটট্রিক মামলার আসামি ‘চোর মানিক’ গ্রেপ্তার

ঝিকরগাছায় পুবালী ব্যাংকের ‘ক্যাশলেস ক্যাম্পেইন’: ডিজিটাল লেনদেনে উৎসাহ

কৃতি শিক্ষার্থীদের স্বপ্নপূরণে পাশে যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ

শৈলকুপায় ভোক্তা অধিকারের বাজার তদারকি : ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠনে সাংবাদিকদের সহযোগিতা চান কালীগঞ্জের নবাগত ওসি

ওয়ার্ড ও বাথরুম ঘুরে দেখলেন, হাসপাতালে দুপুরের খাবার খেলেন স্বাস্থ্যমন্ত্রী

সাংবাদিকতা ও ক্রীড়াঙ্গনে অসামান্য অবদানে আসিফ ইকবাল কাজলকে জাতীয় সম্মাননা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *