সার্কিট হাউসপাড়ায় মাকে নির্যাতনের অভিযোগে যুবক হাসানের সাত দিনের কারাদণ্ড

সার্কিট হাউসপাড়ায় মাকে নির্যাতনের অভিযোগে যুবক হাসানের সাত দিনের কারাদণ্ড

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ২৫ নভেম্বর ২০২৬

যশোর শহরের সার্কিট হাউসপাড়া এলাকায় মাকে মারধর ও হুমকি দেওয়ার অভিযোগে হাসান পারভেজ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। আজ বুধবার (২৫ নভেম্বর) তাকে আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা সংক্ষিপ্ত বিচারে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। হাসান পারভেজ যশোরের দড়াটানার ‘তাজ স্নাক্স’-এর মালিক মৃত সোহেল হাসান মিঠুর ছেলে।

আদালতে জমা দেওয়া পুলিশ প্রতিবেদনের তথ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরেই হাসান পারভেজ তাঁর মা মাহামুদা হাসান ও বোন ফারহানা আফরোজকে ভয়ভীতি দেখিয়ে আসছিলেন এবং প্রাণনাশের হুমকি দিচ্ছিলেন। ওই অবস্থায় বাধ্য হয়ে মাহামুদা স্বামীর রেখে যাওয়া সম্পত্তি ছেড়ে আট মাস অন্যত্র অবস্থান করছিলেন। পাশাপাশি হাসান তাঁর বোন ফারহানা আফরোজকে প্রাপ্য সম্পত্তি থেকে বঞ্চিত করে রেখেছিলেন বলে অভিযোগ রয়েছে। এ পরিস্থিতিতে মাহামুদা নিজের অংশের কিছু জমি মেয়েকে লিখে দেন, যা নিয়ে আরও ক্ষুব্ধ হন হাসান পারভেজ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এ নিয়ে সৃষ্ট ক্ষোভের জেরে গত মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেল পৌনে পাঁচটার দিকে সার্কিট হাউসপাড়ায় মা ও বোনকে দেখতে পেয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন হাসান পারভেজ। মা এর প্রতিবাদ করলে তাঁকে কিল-ঘুষি মারা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যার ফলে মাহামুদার শরীরের বিভিন্ন অংশে আঘাত লাগে। ওই সময় তাঁর কাছে থাকা প্রায় ২২ হাজার টাকা মূল্যের একটি স্মার্টফোনও হাসান ভেঙে ফেলেন।

ঘটনার পর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন মাহামুদা হাসান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত করার পর হাসানকে আটক করে এবং বুধবার সকালে আদালতে সোপর্দ করলে বিচারক তাঁকে সাত দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি ও হকার উচ্ছেদ বন্ধের দাবিতে যশোরে বিক্ষোভ সমাবেশ

বার্ষিক আয়-ব্যয়ের হিসাব অনুমোদনের মধ্য দিয়ে যশোর আইনজীবী সমিতির সাধারণ সভা সম্পন্ন

যশোরে চাঁদা না পেয়ে মুদি দোকানে হামলা ও লুটপাট : দোকান মালিকের দুই ছেলে আহত

কেশবপুরে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান পলাশসহ আটক ২

যশোরে দোকানিকে ব্যস্ত রেখে আরতি জুয়েলার্সের ৫ ভরি স্বর্ণ চুরি

সহিংস কর্মকাণ্ড ও জ্বালাও-পোড়াওয়ের প্রতিবাদে ঝিকরগাছায় যুবদলের বিক্ষোভ

সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে কলাপাড়ায় বিএনপির শান্তি সমাবেশ

কিডনি রোগে আক্রান্ত অসহায় ফারুকের পাশে কেশবপুরের উজ্জ্বল স্মৃতি সংসদ

শার্শায় ৬৪টি অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *