স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২৪ নভেম্বর ২০২৬
সারাদেশে অগ্নিসংযোগ ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে চলমান ধারাবাহিক কর্মসূচি সফল করার লক্ষ্যে মতবিনিময় সভা করেছে যশোর নগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠন। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) যশোরে এ সভা অনুষ্ঠিত হয়।
যশোর নগর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী মুল্লুক চাঁদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।
বিজ্ঞাপন
এ সময় আরও উপস্থিত ছিলেন যশোর নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতুসহ শহরের ৯টি ওয়ার্ডের বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা সারাদেশে অগ্নিসংযোগ ও নৈরাজ্যকর কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানান এবং প্রতিবাদ কর্মসূচিগুলো সুশৃঙ্খল ও সফলভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। ছবি সংগৃহীত।
আরো পড়ুন
