স্ফুলিঙ্গ রিপোর্ট
তারিখ: ২৪ নভেম্বর ২০২৬
প্রেসক্লাব যশোরের সাবেক সহসভাপতি এবং দৈনিক জনতার স্টাফ রিপোর্টার শেখ দিনু আহমেদ বর্তমানে ঢাকার ইস্পাহানি ইসলামিয়া চক্ষু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চক্ষু ও হৃদরোগজনিত জটিলতায় ভুগছেন তিনি। ইতোমধ্যে তাঁর ডান চোখে অস্ত্রোপচার করা হয়েছে এবং শিগগিরই বাম চোখেও অস্ত্রোপচার সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
এদিকে, প্রবীণ এই সাংবাদিকের দ্রুত আরোগ্য কামনা করে যৌথ বিবৃতি দিয়েছেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, সাধারণ সম্পাদক নূর ইসলামসহ কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দ। বিবৃতিতে তাঁরা শেখ দিনু আহমেদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেছেন।
বিজ্ঞাপন
আরো পড়ুন
