নাশকতার প্রতিবাদে যশোর নরেন্দ্রপুর ও কচুয়া ইউনিয়নে বিএনপির মতবিনিময়

নাশকতার প্রতিবাদে যশোর নরেন্দ্রপুর ও কচুয়া ইউনিয়নে বিএনপির মতবিনিময়

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ২৪ নভেম্বর ২০২৬

কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে জনসচেতনতা গড়ে তুলতে মতবিনিময় সভা করেছে যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর ও কচুয়া ইউনিয়ন বিএনপি। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির রূপদিয়া কার্যালয়ে যৌথভাবে এ সভা অনুষ্ঠিত হয়।

নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন যশোর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনজারুল হক খোকন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, জেলা যুবদলের সদস্য আবুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন ও ইউনিয়ন যুবদল নেতা বশির হোসেন। এ ছাড়া কচুয়া ও নরেন্দ্রপুর ইউনিয়ন বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা এতে অংশ নেন।

বক্তারা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সম্ভাব্য নাশকতা ও নৈরাজ্যের বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করার ওপর জোর দেন। একই সঙ্গে স্থানীয় এলাকায় শান্তি ও শৃঙ্খলা অটুট রাখতে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার নির্দেশনা দেন।

আরো পড়ুন

নৈরাজ্যবিরোধী কর্মসূচি সফল করতে যশোর নগর বিএনপি ও অঙ্গসংগঠনের মতবিনিময় সভা

প্রেসক্লাব যশোরের সাবেক সহসভাপতি শেখ দিনু আহমেদের সুস্থতা কামনা

শার্শায় নিজামপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুল গ্রেপ্তার

বেনাপোল চেকপোস্টে টেলিকমের দোকান থেকে ১৫ লিটার ভারতীয় মদ উদ্ধার

যশোর শহরে সাবেক ছাত্রদল নেতা বারান্দিপাড়ার সুমন ছুরিকাহত

যবিপ্রবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

সন্ত্রাস-নৈরাজ্য ও হকার উচ্ছেদের প্রতিবাদে বুধবার যশোরে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমাবেশ

যশোর উপশহর মারকাজ মসজিদ মাঠে তিন দিনের ইজতেমা শুরু শুক্রবার

অভয়নগরে ইউপি সদস্যসহ আ.লীগের তিনজন গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *