শার্শায় নিজামপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুল গ্রেপ্তার

শার্শায় নিজামপুর ইউপি চেয়ারম্যান সেলিম রেজা বিপুল গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ২৪ নভেম্বর ২০২৬

যশোরের শার্শায় চলমান বিশেষ অভিযানে নিজামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) বর্তমান চেয়ারম্যান সেলিম রেজা বিপুলকে (৪৮) গ্রেপ্তার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে শার্শা উপজেলার নিজামপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত সেলিম রেজা বিপুল শার্শা থানার কেরালখালী (উত্তরপাড়া) গ্রামের প্রয়াত শামসুর রহমানের ছেলে। পুলিশ সূত্রে জানা গেছে, তিনি কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ সমর্থিত জনপ্রতিনিধি হিসেবে পরিচিত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

পুলিশ জানায়, শার্শা থানার এসআই (নিঃ) শেখ মো. জাহিদুল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে এলাকায় অভিযান চালান। গত ১৯ সেপ্টেম্বর দায়ের হওয়া শার্শা থানার একটি নিয়মিত মামলার তদন্তে সন্দিগ্ধ হিসেবে সেলিম রেজা বিপুলের নাম উঠে আসে। বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় মামলাটি (মামলা নম্বর-২৩, জিআর নম্বর-৩০২) রুজু হয়েছিল।

আটকের পর আজ মঙ্গলবারই যথাযথ পুলিশি নিরাপত্তায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পাশাপাশি এলাকায় বিশেষ অভিযান অব্যাহত রয়েছে এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানানো হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

প্রেসক্লাব যশোরের সাবেক সহসভাপতি শেখ দিনু আহমেদের সুস্থতা কামনা

নাশকতার প্রতিবাদে যশোর নরেন্দ্রপুর ও কচুয়া ইউনিয়নে বিএনপির মতবিনিময়

বেনাপোল চেকপোস্টে টেলিকমের দোকান থেকে ১৫ লিটার ভারতীয় মদ উদ্ধার

যশোর শহরে সাবেক ছাত্রদল নেতা বারান্দিপাড়ার সুমন ছুরিকাহত

যবিপ্রবির ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

সন্ত্রাস-নৈরাজ্য ও হকার উচ্ছেদের প্রতিবাদে বুধবার যশোরে গণতান্ত্রিক যুক্তফ্রন্টের সমাবেশ

যশোর উপশহর মারকাজ মসজিদ মাঠে তিন দিনের ইজতেমা শুরু শুক্রবার

অভয়নগরে ইউপি সদস্যসহ আ.লীগের তিনজন গ্রেপ্তার

যশোরের দাইতলায় থেকে পালসার মোটরসাইকেল চুরি

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *