স্বচ্ছতা ও কোটা বজায় রেখে ভর্তি কার্যক্রম পরিচালনার নির্দেশ  মাউশির : জেনে নিন বিস্তারিত

স্বচ্ছতা ও কোটা বজায় রেখে ভর্তি কার্যক্রম পরিচালনার নির্দেশ মাউশির : জেনে নিন বিস্তারিত

স্ফুলিঙ্গ ডেক্স :

তারিখ: ২২ নভেম্বর ২০২৬

আগামী ২০২৭ শিক্ষাবর্ষে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তির সময়সূচি ও নীতিমালা ঘোষণা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম শ্রেণিতে ডিজিটাল লটারির মাধ্যমে ভর্তি নেওয়া হলেও দ্বিতীয় থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। গত ১৯ নভেম্বর জারি করা মাউশির এক নির্দেশনায় ঢাকাসহ সারা দেশের বেসরকারি স্কুল ও স্কুল অ্যান্ড কলেজের প্রাথমিক, নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্তরের ভর্তির এ রূপরেখা তুলে ধরা হয়েছে।

নির্দেশনায় জানানো হয়, প্রথম শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে আগামী ১ ডিসেম্বর থেকে এবং তা চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। আগ্রহী শিক্ষার্থীদের gsa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে আবেদন সম্পন্ন করতে হবে; এ জন্য আবেদন ফি ধরা হয়েছে ১১০ টাকা, যা টেলিটক প্রিপেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পাঠাতে হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আবেদনকারীরা সর্বোচ্চ পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠান পছন্দের তালিকায় রাখতে পারবেন এবং সেগুলো অগ্রাধিকারের ক্রমানুসারে সাজাতে হবে। কোনো স্কুলে একাধিক শিফট থাকলে এবং উভয় শিফটই নির্বাচন করা হলে তা দুটি পৃথক প্রতিষ্ঠান পছন্দের হিসেবে গণ্য হবে; তবে একই প্রতিষ্ঠান বা শিফট একাধিকবার বাছাই করার সুযোগ রাখা হয়নি।

প্রথম শ্রেণির ভর্তির ডিজিটাল লটারি অনুষ্ঠিত হবে আগামী ১৫ ডিসেম্বর মঙ্গলবার সকাল ১১টায়। অপরদিকে দ্বিতীয় থেকে নবম শ্রেণির ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট স্কুলগুলো নিজেদের ব্যবস্থাপনায় নেবে এবং ফরম জমা দেওয়ার সময়সূচি নিজ নিজ ভর্তি বিজ্ঞপ্তিতে জানিয়ে দেবে।

মাউশির নির্দেশনায় প্রতিটি বিদ্যালয়কে শূন্য আসনের হিসাব প্রকাশ করে ভর্তি বিজ্ঞপ্তি দিতে বলা হয়েছে এবং শিক্ষা মন্ত্রণালয়ের ভর্তি নীতিমালা-২০২৭ অনুসরণ করে কোটা ও ক্যাচমেন্ট এরিয়া নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট ভর্তি ও পরিবীক্ষণ কমিটির তত্ত্বাবধানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে পুরো প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে আরও তথ্য মাউশি (dshe.gov.bd) এবং টেলিটকের ওয়েবসাইটে পাওয়া যাবে। ফাইল ছবি সংগৃহীত।

আরো পড়ুন

নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমে স্থায়ী নিষেধাজ্ঞা দিতে ৪ সচিবকে আইনি নোটিশ

৫ বছর পর তৃতীয় লিঙ্গের জোসু হত্যায় অভিযুক্ত সুজন গ্রেফতার

পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপে পুরুষে ডিএমপি ও নারীতে এপিবিএনের শিরোপা জয়

প্রশাসনের ভেতরে নিষিদ্ধ আওয়ামী লীগের সম্পৃক্ততা নিয়ে কঠোর অবস্থানে সরকার

আইনি জালে সাবেক মেয়র সাঈদ খোকন : ৩০টিরও বেশি মামলার খড়গ

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান সরকারিকরণে বয়স হতে হবে ২৫ বছর : বাদ গেল শিক্ষার্থী সংখ্যার বাধ্যবাধকতা

পল্লবীতে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টে ঘাতক সোহেলের মৃত্যুদণ্ড বহাল

খিলগাঁও থানার ভিতরে বোমা হামলা কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের

গভীর রাতে দাঁড়িয়ে থাকা ‘পল্লী সেবা’ বাসে আগুন : দুর্বৃত্তদের সনাক্তে পুলিশের অভিযান

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *