ঝিনাইদহে ফল দেওয়ার প্রলোভনে ডেকে নিয়ে পাঁচ বছরের শিশুকে নির্যাতন

ঝিনাইদহে ফল দেওয়ার প্রলোভনে ডেকে নিয়ে পাঁচ বছরের শিশুকে নির্যাতন

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি:

তারিখ: ১৯ নভেম্বর ২০২৬

বাড়ি ফেরার পথে পাঁচ বছর বয়সী এক শিশুকে ফল দেওয়ার প্রলোভন দেখিয়ে বসতঘরে নিয়ে শ্লীলতাহানির অভিযোগে ঝিনাইদহ সদরে ৫২ বছর বয়সী এক ভ্যানচালককে আটক করেছে পুলিশ। অভিযুক্ত মোতলেব মন্ডল পশ্চিম গোপিনাথপুর এলাকার বাসিন্দা এবং পরিবারের পক্ষ থেকে মামলা করার পর পালিয়ে যাওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েন তিনি।

ঘটনার বিবরণে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে আলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ছুটি নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল শিশুটি। পথে অভিযুক্ত মোতলেব মন্ডল মালটা খাওয়ানোর লোভ দেখিয়ে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যান এবং বসতঘরে শরীরের সংবেদনশীল স্থানে হাত দিয়ে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ ওঠে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

একপর্যায়ে কান্না করতে করতে শিশুটি অভিযুক্তের বাড়ি থেকে বেরিয়ে আসে। পরে স্থানীয়দের মাধ্যমে ঘটনাটি পরিবারের লোকজন জানতে পারলে ঝিনাইদহ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগ পাওয়ার পর ঝিনাইদহ সদর থানার বেতাই ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) তারিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালানো হয়। ওই দিন বিকেল ৫টার দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে মোতলেব মন্ডলকে আটক করে সদর থানায় সোপর্দ করা হয়। ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, অভিযুক্তকে আইনি প্রক্রিয়া শেষে জেলহাজতে পাঠানো হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কোটচাঁদপুর বন বিভাগের উদ্যোগে ২৪১ কড়ি কইট্টা কচ্ছপ ও দুটি ঈগল অবমুক্ত

মহেশপুরে ১,৪৩১ বোতল স্কার্ফ সিরাপ ও প্রাইভেটকারসহ চালক গ্রেফতার

কালীগঞ্জে সড়কে টায়ার জ্বালিয়ে নাশকতার অভিযোগে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার

পুলিশ প্রশাসনে বড় রদবদল : ডিআইজি ও এসপিসহ ১৭ কর্মকর্তাকে বদলির প্রজ্ঞাপন জারি

দল ও মানুষের কল্যাণে মাহাবুবার রহমানের ত্যাগ চিরস্মরণীয় : কালীগঞ্জে স্মরণসভায় হামিদুল ইসলাম হামিদ

কালীগঞ্জে ৫ দিনেও সন্ধান মেলেনি নিখোঁজ বিল্লালের

বর্ষায় কাদা-শুকনোয় ধুলায় নাকাল কোটচাঁদপুরবাসী

ভোজ্যতেল ও ডালের উৎপাদন বাড়াতে কোটচাঁদপুরে কৃষি প্রণোদনা কর্মসূচির সূচনা

মাদক নির্মূল, চুরি-ছিনতাই রোধে কোটচাঁদপুরে আইনশৃঙ্খলা কমিটির সভা

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *