হামিদপুরে কাভার্ড ভ্যানে কীভাবে আগুন লাগল, তা এখনো অস্পষ্ট  : প্রকৃত উৎস খুঁজতে মাঠে পুলিশের বিশেষজ্ঞ দল

হামিদপুরে কাভার্ড ভ্যানে কীভাবে আগুন লাগল, তা এখনো অস্পষ্ট : প্রকৃত উৎস খুঁজতে মাঠে পুলিশের বিশেষজ্ঞ দল

স্ফুলিঙ্গ রিপোর্ট

তারিখ: ১৯ নভেম্বর ২০২৬

যশোরের হামিদপুর এলাকায় ঢাকা থেকে আসা একটি কাভার্ড ভ্যানে আগুন লাগার ঘটনায় শুরুতে পেট্রোলবোমা হামলার কথা শোনা গেলেও ঘটনাস্থল পরীক্ষার পর এমন কোনো আলামত পায়নি বলে স্পষ্ট করেছে পুলিশ। অগ্নিকাণ্ডের প্রকৃত উৎস কী, তা নিশ্চিত হতে ইতিমধ্যে পুলিশের একটি বিশেষজ্ঞ দল (এক্সপার্ট টিম) ঘটনাস্থল ঘুরে দেখে আলামত পর্যবেক্ষণ করেছে। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম এই তথ্য জানিয়েছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, ঘটনার পরপরই স্থানীয়ভাবে কাভার্ড ভ্যানটি লক্ষ্য করে পেট্রোলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেওয়ার আশঙ্কার কথা ছড়িয়ে পড়ে। কিন্তু বিশেষজ্ঞ দলের সরেজমিন পরিদর্শন এবং প্রাথমিক পর্যবেক্ষণে বিস্ফোরক বা পেট্রোলবোমা ব্যবহারের কোনো চিহ্ন খুঁজে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তদন্ত সংশ্লিষ্ট পুলিশ সূত্র জানায়, আগুনে ক্ষতিগ্রস্ত গাড়ি ও ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় নমুনা ও আলামত খুঁটিয়ে দেখা হয়েছে। তবে ঠিক কোন কারণে বা কীভাবে কাভার্ড ভ্যানটিতে আগুনের সূত্রপাত হলো, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।

অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম আরও বলেন, আগুন লাগার আসল কারণ উদ্‌ঘাটনে অনুসন্ধান অব্যাহত রয়েছে। প্রাথমিকভাবে পেট্রোলবোমা হামলার অভিযোগ উঠলেও এখন পর্যন্ত এর সপক্ষে কোনো প্রমাণ না মেলায় পুলিশ সব দিক বিবেচনায় নিয়ে বিষয়টি তদন্ত করছে।

উল্লেখ্য, আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে ঢাকা থেকে যশোর অভিমুখী ‘মায়ের দোয়া’ নামের ওই কাভার্ড ভ্যানটিতে হঠাৎ আগুন ধরে যায়। এ ঘটনায় রাজিব (৩৫) নামের এক ব্যক্তি দগ্ধ ও আহত হন । ছবি সংগৃহীত।

আরো পড়ুন

চৌগাছায় টানা বৃষ্টিতে জলাবদ্ধতা : কাটা ধান ও সবজির ক্ষতির আশঙ্কায় কৃষক

জনবান্ধব পুলিশিংয়ের প্রত্যয়ে যশোর সদর থানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

যশোরের চাঁচড়ায় দুলাভাইয়ের ছুরিকাঘাতে দুই শ্যালক জখম

মনিরামপুরে দেশীয় অস্ত্রসহ বাবা ও ছেলে আটক

ঝিকরগাছায় ছাদ থেকে পা পিছলে পড়ে বৃদ্ধার মৃত্যু

এসএমই খাতে বিশেষ অবদানের স্বীকৃতি পেলেন নারী উদ্যোক্তা ‘রঙ হ্যান্ডি ক্রাফট্‌স’-এর স্বত্বাধিকারিণী তন...

শার্শা সীমান্ত এলাকায় ইয়াবা ও মোটরসাইকেলসহ যুবক আটক

রোগীর স্বজনের সঙ্গে অসদাচরণের অভিযোগ ইন্টার্ন চিকিৎসকের বিরুদ্ধে : পাল্টা হামলার দাবি

যশোরে কাভার্ড ভ্যানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় মামলা : তপু গ্রেফতার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *