খুলনা রেঞ্জের ১০ জেলায় একদিনেই ২২০ জন গ্রেপ্তার

খুলনা রেঞ্জের ১০ জেলায় একদিনেই ২২০ জন গ্রেপ্তার

স্ফুলিঙ্গ রিপোর্ট : ফাইল ছবি সংগৃহীত।

তারিখ: ১১ নভেম্বর ২০২৬

দক্ষিণাঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে খুলনা রেঞ্জের ১০টি জেলায় সাঁড়াশি অভিযান পরিচালনা করেছে পুলিশ। দিনভর চালানো এই বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধ ও নাশকতার অভিযোগে একদিনেই মোট ২২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে অস্থিতিশীলতা সৃষ্টির পরিকল্পনাকারী, ইন্ধনদাতা ও প্রত্যক্ষ সহযোগী হিসেবেই ৯৫ জনকে চিহ্নিত করে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) ভোর থেকে গভীর রাত পর্যন্ত রেঞ্জের আওতাধীন সকল জেলায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

খুলনা রেঞ্জ পুলিশের কার্যালয় থেকে প্রাপ্ত আনুষ্ঠানিক পরিসংখ্যান অনুযায়ী, বিভাগীয় ১০ জেলার মধ্যে সর্বোচ্চ ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে ঝিনাইদহে। এছাড়া খুলনায় ৩৫, যশোরে ২৯, কুষ্টিয়ায় ২৬, চুয়াডাঙ্গায় ২০, নড়াইলে ১৯, সাতক্ষীরায় ১৬, বাগেরহাটে ১২, মাগুরায় ১১ এবং মেহেরপুর থেকে ৮ জনকে আইনের আওতায় আনা হয়েছে।

আজ বুধবার (১১ নভেম্বর) দুপুরে খুলনা রেঞ্জ ডিআইজির অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্প্রতি জনমনে আতঙ্ক তৈরি, নাশকতা, সহিংসতা প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা জোরদার করতেই জেলাভিত্তিক এই সমন্বয়মূলক অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আগে থেকে চলমান মামলা, সুনির্দিষ্ট অভিযোগ ও পর্যাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

রেঞ্জ পুলিশের উর্ধ্বতন এক কর্মকর্তা জানান, এ অঞ্চলে যেকোনো ধরনের অস্থিতিশীল পরিবেশ তৈরির চেষ্টা কঠোর হস্তে দমন করা হবে। জনস্বার্থে ও অপরাধ নিয়ন্ত্রণে খুলনা রেঞ্জের আওতাধীন এলাকাগুলোতে এ ধরনের বিশেষ সাঁড়াশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

আরো পড়ুন

সুন্দরবনের ভয়ংকর বনদস্যু প্রধান শ্যামনগরের জোনাব আলী অবশেষে গ্রেপ্তার

খুলনায় দেশি-বিদেশি অস্ত্র ও গুলিসহ শুটার জনি গ্রেপ্তার

অবৈধ লেনদেনে জড়িত থাকায় খুলনা রেঞ্জে একসাথে ২৮ পুলিশ সদস্য প্রত্যাহার

খুলনায় এবার সাবেক ছাত্রদল নেতা গুলিবিদ্ধ

খুলনায় পালসার, জিক্সার ও এফজেডসহ ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, আন্তঃজেলা চক্রের ২ সদস্য গ্রেপ্তার

খুলনায় মাদক কারবারি ও চাঁদাবাজদের বিরুদ্ধে সাহসিকতার সাথে অভিযান চালানোর নির্দেশ আইজিপির

খুলনায় বাসা ভাড়া নিয়ে তর্কে বাড়িওয়ালার লাঠির আঘাতে ভাড়াটিয়ার মৃত্যু

জন-আস্থা পুনরুদ্ধার ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকরী পুলিশি ব্যবস্থার অঙ্গীকার : কেএমপিতে আইজিপি মো....

খুলনার তেরখাদায় যুবদল সভাপতি গুলিবিদ্ধ !

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *