যশোরের প্রাণ ভৈরব নদ রক্ষায় ডা. উষার একক উদ্যোগ ও পরিচ্ছন্নতা অভিযান

যশোরের প্রাণ ভৈরব নদ রক্ষায় ডা. উষার একক উদ্যোগ ও পরিচ্ছন্নতা অভিযান

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ৯ নভেম্বর ২০২৬

যশোরের ঐতিহ্যবাহী ও প্রাণের ভৈরব নদকে কচুরিপানার জঞ্জালমুক্ত করতে পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন চিকিৎসক ডা. সাদিয়া মনোয়ারা উষা। তাঁর একক এই উদ্যোগের সাথে পরবর্তীতে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন সংহতি প্রকাশ করে মাঠে নেমে পড়ে।

আজ সোমবার (৯ নভেম্বর ২০২৬) সকাল ৯টা থেকে শহরের জনবহুল দড়াটানা ব্রিজ এলাকায় এই পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। টানা দুই থেকে তিন ঘণ্টা ধরে চলে নদের উপরিভাগের কচুরিপানা ও জঞ্জাল অপসারণের কাজ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

উদ্যোক্তা ডা. সাদিয়া মনোয়ারা উষা জানান, শুরুর দিকে প্রথম দুই দিন তিনি একাই এই পরিচ্ছন্নতার কাজ শুরু করেছিলেন। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর এই আহ্বানে সাড়া দিয়ে ‘উই আর বাংলাদেশ (WAB) ফাউন্ডেশন’, ‘বিডি ক্লিন’ ও ‘সাসস’-এর সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতায় এগিয়ে আসেন।

নদ বাঁচাতে নিজের ভাবনার কথা জানিয়ে তিনি বলেন, ‘ভৈরব নদ যশোরের প্রাণ। নদটির স্বাভাবিক প্রবাহ ও পরিবেশ রক্ষায় সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসতে হবে।’ প্রাথমিকভাবে প্রতিদিন এই পরিচ্ছন্নতা কার্যক্রম চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। এছাড়া প্রশাসনসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত ও আন্তরিক উদ্যোগে ঐতিহ্যবাহী ভৈরব নদকে বাঁচিয়ে তোলা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন এই চিকিৎসক। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের পৃথক দুই মামলায় দুব্যক্তির কারাদণ্ড

যবিপ্রবির ৮৫ শতাংশ শিক্ষকেরই নেই পিএইচডি ডিগ্রি

শার্শা-কাশিপুর সড়কে ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত

যশোরে ট্রেনে কাটা পড়ে নড়াইলের বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু

গোপালগঞ্জ থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার : দুই পেশাদার চোর আটক

বেনাপোল সীমান্তে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

যশোরে ২৪ ঘণ্টায় নতুন ২৭ ডেঙ্গু রোগী ভর্তি হাসপাতালে চিকিৎসাধীন ৮৮ জন

কেশবপুরে আইনশৃঙ্খলা সভায় সাংবাদিকদের পুলিশি হয়রানি বন্ধের জোর দাবি

চৌগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার আহ্বান

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *