গোপালগঞ্জ থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার : দুই পেশাদার চোর আটক

গোপালগঞ্জ থেকে চোরাই মোটরসাইকেল উদ্ধার : দুই পেশাদার চোর আটক

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ৯ নভেম্বর ২০২৬

যশোর কোতোয়ালি মডেল থানার এক উপপরিদর্শকের (এসআই) বাসভবনে ঘটে যাওয়া এক দুঃসাহসিক চুরির চাঞ্চল্যকর রহস্য উদঘাটন করেছে পুলিশ। কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল্লাহ আল মামুনের অত্যন্ত চৌকস ও পেশাদারিত্বপূর্ণ নেতৃত্বে পরিচালিত এক অভিযানে গোপালগঞ্জ থেকে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধারসহ সংঘবদ্ধ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। খোদ পুলিশের এক কর্মকর্তার বাসায় এমন চুরির ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ অক্টোবর রাতে কোতোয়ালি মডেল থানার ওই এসআই নাইট ডিউটি অফিসার হিসেবে থানায় দায়িত্বে ছিলেন। থানার ডিউটি পালনের এই সুযোগটিকে কাজে লাগিয়ে পেশাদার চোরেরা চাঁচড়া রায়পাড়া তিন রাস্তার মোড় এলাকার বাসায় হানা দেয়। তারা কৌশলে বাসার মেইন গেটের তালা ও ঘরের জানালা খুলে ভেতরে প্রবেশ করে এবং আলমারি ও ব্যাংক ভেঙে নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটের পাশাপাশি একটি দামি ‘YAMAHA FZS, V4, Matt Black’ মডেলের মোটরসাইকেল চুরি করে নিয়ে পালিয়ে যায়। পরদিন সকালে ডিউটি শেষ করে বাসায় ফিরে ওই কর্মকর্তা চুরির বিষয়টি বুঝতে পেরে কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা (মামলা নং-০৪, তারিখ: ০২/১১/২০২৬ ইং, ধারা- ৪৫৭/৩৮০ পেনাল কোড) দায়ের করেন।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চাঞ্চল্যকর এই মামলার তদন্তভার পেয়ে এসআই আব্দুল্লাহ আল মামুন নিবিড় ছায়া তদন্ত শুরু করেন। এরই ধারাবাহিকতায় গত ৮ নভেম্বর (রোববার) সকাল ৮:১৫ মিনিটে শার্শা থানাধীন নাভারণ বুড়ুজবাগান পাখারমাথা এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই পেশাদার চোরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার পুটিখালী গ্রামের মো. আবু সাঈদের ছেলে মো. সাজ্জাদ হোসেন (২৭) এবং তাঁর ভাই মো. আলম শেখ (১৯) (বর্তমানে তাঁরা কোতোয়ালি ও শার্শা এলাকায় বসবাস করতেন)।

গ্রেপ্তারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এসআই আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানাধীন বাগান উত্তরপাড়া গণেশ বিশারদের বাগান বাড়িতে অভিযান চালায়। সেখানে পরিত্যক্ত অবস্থায় লুকিয়ে রাখা চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

খোদ পুলিশের এক কর্মকর্তার বাসায় এমন চুরির ঘটনার পর দ্রুততম সময়ে অপরাধী শনাক্ত ও চোরাই মাল উদ্ধারের মতো জটিল কাজ সফলভাবে সম্পন্ন করায় অভিযান পরিচালনাকারী এসআই আব্দুল্লাহ আল মামুনের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন জেলা পুলিশ প্রশাসন ও স্থানীয় সচেতন মহল। উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

বেনাপোল সীমান্তে সাড়ে ৮ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

যশোরে ২৪ ঘণ্টায় নতুন ২৭ ডেঙ্গু রোগী ভর্তি হাসপাতালে চিকিৎসাধীন ৮৮ জন

কেশবপুরে আইনশৃঙ্খলা সভায় সাংবাদিকদের পুলিশি হয়রানি বন্ধের জোর দাবি

চৌগাছায় আইনশৃঙ্খলা কমিটির সভায় মাদক ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার আহ্বান

বাঘারপাড়ার বল্লামুখ গ্রামে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাঘারপাড়ার দরাজহাটে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৫টি মুদি দোকান

ভারতের পূজামণ্ডপে অগ্নিকাণ্ডের ছবি যশোরের কালীবাজারের বলে অপপ্রচার

যশোর টিবি ক্লিনিক ও বেলতলা থেকে ১১০ পিস ইয়াবাসহ ২ জন আটক

যশোরের ঘোপ উত্তরপাড়ায় ৩৮ কেজি গাঁজাসহ বাবলু গ্রেপ্তার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *