প্রথিতযশা সংবাদপত্রসেবী সৈয়দ নাজমুল হোসেনের ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী আজ

প্রথিতযশা সংবাদপত্রসেবী সৈয়দ নাজমুল হোসেনের ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী আজ

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ৯ নভেম্বর ২০২৬

যশোরের প্রথিতযশা সংবাদপত্র ব্যক্তিত্ব, দৈনিক ‘বাংলার ভোর’-এর স্বপ্নদ্রষ্টা এবং স্বাধীন যশোরের প্রথম দৈনিক ‘স্ফুলিঙ্গের’ সাবেক যুগ্ম সম্পাদক ও ‘দৈনিক ভোরের রানার’-এর ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ নজমুল হোসেনের ত্রয়োদশ মৃত্যুবার্ষিকী আজ সোমবার (৯ নভেম্বর ২০২৬)। ২০১৩ সালের এই দিনে বেলা ১টার দিকে তিনি ৭২ বছর বয়সে যশোরের নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

তার মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া কামনা করা হয়েছে। এছাড়া দিবসটি যথাযোগ্য মর্যাদায় স্মরণ করতে পরিবারের উদ্যোগে মরহুমের বাসভবনে কোরআন খতম ও বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জীবন ও পারিবারিক পটভূমি:

প্রয়াত সৈয়দ নজমুল হোসেন ১৯৪১ সালের ২৭ মার্চ তৎকালীন ঝিনাইদহ মহকুমার কালা লক্ষ্মীপুর গ্রামের এক বনেদী সৈয়দ পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ছয় ভাইবোনের মধ্যে চতুর্থ এবং ভাইদের মধ্যে তৃতীয় ছিলেন। অত্যন্ত দুঃখজনকভাবে জীবনের খুব ছোটবেলায়—মাত্র ৮ মাস বয়সে তিনি মাতৃহারা হন এবং সাড়ে চার বছর বয়সে পিতাকে হারান। পরবর্তীতে তার বড় বোন তাকে নিজ শ্বশুরবাড়ি বর্তমান মাগুরা জেলার শালিখা উপজেলার পাঁচকাহুনিয়া গ্রামে নিয়ে যান। সেখানে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ে তার শিক্ষাজীবনের সূচনা হয়।

পরবর্তীতে তিনি বাঘারপাড়ার নারিকেলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় থেকে কৃতিত্বের সাথে ম্যাট্রিকুলেশন এবং ফরিদপুর সরকারি কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণ শেষে তিনি প্রথমে তিতাস সার কারখানায় এবং পরবর্তীতে সরকারি মুদ্রণালয় (বর্তমান বিজি প্রেস)-এ চাকরি করেন।

মুক্তিযুদ্ধে অবদান ও সাংবাদিকতা জীবন:

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি চাকরি ছেড়ে শালিখায় ফিরে আসেন এবং স্থানীয় যুবকদের সংগঠিত করে মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করেন। দেশ স্বাধীন হওয়ার পর ঢাকায় নিজ ব্যবসা শুরু করলেও ১৯৭৫-এর রাজনৈতিক পটপরিবর্তনের পর তাকে চরম প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। এরপর তিনি যশোরে চলে আসেন এবং তার জীবনের দীর্ঘ তিন যুগেরও বেশি সময় সাংবাদিকতা পেশায় উৎসর্গ করেন।

তিনি যশোরের বাঘারপাড়া উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা এমএ সালামের সাপ্তাহিক ‘মাতৃভূমি’ পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা শুরু করেন। এরপর তিনি যশোরের প্রথম দৈনিক ‘স্ফুলিঙ্গ’, দৈনিক ‘ঠিকানা’, দৈনিক ‘কল্যাণ’, ‘বর্তমান দৈনিক’, দৈনিক ‘ভোরের রানার’-এর ভারপ্রাপ্ত সম্পাদক এবং সর্বশেষ দৈনিক ‘লোকসমাজ’ পত্রিকায় বিজ্ঞাপন ব্যবস্থাপক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, মরহুম সৈয়দ নজমুল হোসেনের একমাত্র পুত্র সৈয়দ আবুল কালাম শামছুদ্দীন জ্যোতির সম্পাদনা ও প্রকাশনায় বর্তমানে যশোর থেকে নিয়মিত প্রকাশিত হচ্ছে নিপীড়িত মানুষের পক্ষের জনপ্রিয় দৈনিক ‘বাংলার ভোর’। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর কচুয়ায় নাইট ফুটবল টুর্নামেন্টে ফাইনালে চিত্রামায়াকে হারিয়ে চ্যাম্পিয়ন সাইক্লোন একাদশ

মণিরামপুরের খাটুরা বাওড়ে মাছ আহরণের অনুমতি চেয়ে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

কোটচাঁদপুরে যশোর ডিবির অভিযান : পলাশ জুয়েলার্স থেকে স্বর্ণের চেইন উদ্ধার : গ্রেপ্তার ২

কেশবপুরের অটোভ্যান চালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাই!

কেশবপুরের ঘের ব্যবসায়ী রঞ্জন মণ্ডল হত্যার রহস্য উদ্ঘাটন : পল্লী চিকিৎসকসহ আটক ২

যশোরে ১৬ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ

কুয়াকাটায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ডা. নাবিলা নুসরাতের

যশোরে ৫০ বোতল উইনকেরেক্সসহ শার্শার মাদক ব্যবসায়ী আটক

‘করব সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানে চৌগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *