কেশবপুরের ঘের ব্যবসায়ী রঞ্জন মণ্ডল হত্যার রহস্য উদ্ঘাটন : পল্লী চিকিৎসকসহ আটক ২

কেশবপুরের ঘের ব্যবসায়ী রঞ্জন মণ্ডল হত্যার রহস্য উদ্ঘাটন : পল্লী চিকিৎসকসহ আটক ২

কেশবপুর প্রতিনিধি :

তারিখ: ৮ নভেম্বর ২০২৬

যশোরের কেশবপুর উপজেলার কালিচরণপুর গ্রামের ৬০ বছর বয়সী ঘের ব্যবসায়ী রঞ্জন মণ্ডল হত্যার চাঞ্চল্যকর রহস্য উদ্ঘাটন করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। নিহতের নিজ দোকানে আটকে রেখে কৌশলে ইনজেকশন পুশ করে অত্যন্ত ঠাণ্ডা মাথায় তাকে হত্যা করা হয় বলে তদন্তে উঠে এসেছে। এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার অভিযোগে এক পল্লিচিকিৎসকসহ দুজনকে আটক করেছে সিআইডি।

এর আগে গত ৭ নভেম্বর ২০২৬ তারিখ সকালে পার্শ্ববর্তী মণিরামপুর উপজেলার মহিষদিয়া খেলার ঘাট সংলগ্ন এলাকা থেকে ওই ঘের ব্যবসায়ীর বস্তাবন্দী মরদেহ উদ্ধার করেছিল পুলিশ। পরবর্তীতে দীর্ঘ অনুসন্ধান ও সিআইডির বিশেষ অভিযানে হত্যাকাণ্ডে ব্যবহৃত সিরিঞ্জ, নিহতের গলায় থাকা সোনার চেইন, আংটি, মরদেহ বহনে ব্যবহৃত মোটরসাইকেল এবং মোবাইল ফোন উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আটককৃত ব্যক্তিরা হলেন—মণিরামপুর উপজেলার মহিষদিয়া গ্রামের বিষ্ণুপদ ধরের ছেলে পল্লী চিকিৎসক মিঠুন ধর এবং সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ ভাদিয়ালী গ্রামের মৃত জব্বার গাজীর ছেলে আব্দুল হান্নান গাজী।

সিআইডি সূত্রে জানা যায়, পূর্বপরিকল্পনার অংশ হিসেবে ঘের ব্যবসায়ী রঞ্জন মণ্ডলকে তার নিজের দোকানে আটকে রাখা হয়। এরপর ইনজেকশন পুশ করে তাকে হত্যা নিশ্চিত করার পর মরদেহটি একটি বস্তায় ভরে মোটরসাইকেলে করে নিয়ে গিয়ে মণিরামপুরের মহিষদিয়া খেলার ঘাট এলাকায় ফেলে দেওয়া হয়েছিল।

রোববার বিকেলে আটককৃত দুই আসামিকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে সোপর্দ করা হয়। পরবর্তীতে বিচারক শুনানি শেষে তাদের উভয়কে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ছবি সংগৃহীত।

আরো পড়ুন

কেশবপুরের অটোভ্যান চালককে ছুরিকাঘাত করে ভ্যান ছিনতাই!

যশোরে ১৬ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ

কুয়াকাটায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ডা. নাবিলা নুসরাতের

যশোরে ৫০ বোতল উইনকেরেক্সসহ শার্শার মাদক ব্যবসায়ী আটক

‘করব সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানে চৌগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

ঝিকরগাছায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

ঝিকরগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে কোটচাঁদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

অবশেষে সংস্কারে স্বস্তি রাজাহাট-চুকনগর ৩৮ কিলোমিটার সড়ক

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *