স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ৮ নভেম্বর ২০২৬
দেশের সীমান্ত এলাকায় অবৈধ চোরাচালান রোধে কঠোর অবস্থান ও নিয়মিত টহলের অংশ হিসেবে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপি ক্যাম্পের একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করেছে। উক্ত অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানকৃত মালামাল জব্দ করা হয়েছে।
আজ ০৮ নভেম্বর ২০২৬ তারিখ তথ্যের ভিত্তিতে বেনাপোল আইসিপি এলাকার সীমান্তবর্তী স্থানে বিজিবির চৌকস আভিযানিক দলটি এই চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাচালানিরা মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিজ্ঞাপন
পরবর্তীতে ঘটনাস্থل তল্লাশি করে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ১৩৪টি শাড়ী, ১২টি কম্বল, ২৫টি চাদর, আধা কেজি (০.৫ কেজি) জিরা, ৩২ প্যাকেট ফুসকা, সাড়ে ৬ কেজি (৬.৫ কেজি) কিসমিস, ১২০টি চকলেট, ১২টি বিভিন্ন ধরনের ওষুধ সামগ্রী এবং ১২৫০টি কসমেটিক্স সামগ্রী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জব্দকৃত ভারতীয় এসব চোরাচালানকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ১৬,৭০,৫০০/- (ষোল লক্ষ সত্তর হাজার পাঁচশত) টাকা। উদ্ধারকৃত অবৈধ মালামালগুলো বিধি অনুযায়ী কাস্টমসে জমা দেওয়ারসহ অন্যান্য আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে। ছবি সংগৃহীত।
