গত ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ভর্তি ৭ : মোট আক্রান্ত ২৪২৮

গত ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ভর্তি ৭ : মোট আক্রান্ত ২৪২৮

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ৭ নভেম্বর ২০২৬

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যশোর জেলার সিভিল সার্জন কার্যালয় কর্তৃক প্রকাশিত গত ৭ নভেম্বর ২০২৬ তারিখের ডেঙ্গু রোগীর সর্বশেষ দৈনিক প্রতিবেদন অনুযায়ী, জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে স্বস্তির বিষয় হলো, এই ২৪ ঘণ্টায় নতুন করে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

সিভিল সার্জন কার্যালয়ের দেওয়া তথ্য বিবরণী অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় অভয়নগর উপজেলায় সরকারিভাবে ৫ জন এবং শার্শা উপজেলায় ২ জন নতুন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। জেলার অন্যান্য উপজেলাগুলোতে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোনো রোগী ভর্তির তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত যশোর জেলায় সর্বমোট ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪২৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন মোট ২২৯০ জন এবং চিকিৎসাধীন অবস্থায় সর্বমোট ৩ জন রোগীর মৃত্যু হয়েছে। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন রয়েছেন মোট ৮৬ জন ডেঙ্গু রোগী। এছাড়া উন্নত চিকিৎসার জন্য এ পর্যন্ত মোট ৮৫ জন রোগীকে অন্যত্রে রেফার্ড করা হয়েছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোরে ১৬ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় পণ্য জব্দ

কুয়াকাটায় বেড়াতে এসে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ডা. নাবিলা নুসরাতের

যশোরে ৫০ বোতল উইনকেরেক্সসহ শার্শার মাদক ব্যবসায়ী আটক

‘করব সমবায় গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানে চৌগাছায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

ঝিকরগাছায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা

ঝিকরগাছায় বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত

‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যে কোটচাঁদপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত

অবশেষে সংস্কারে স্বস্তি রাজাহাট-চুকনগর ৩৮ কিলোমিটার সড়ক

যশোর কালেক্টরেট চত্বরে ভুয়া বিয়ের আসর : কিশোরী উদ্ধার

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *