ঝিকরগাছায় তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে বিএনপির দোয়া মাহফিল

ঝিকরগাছায় তরিকুল ইসলামের অষ্টম মৃত্যুবার্ষিকীতে বিএনপির দোয়া মাহফিল

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ৬ নভেম্বর ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের আধুনিক উন্নয়নের স্থপতি মরহুম তরিকুল ইসলামের অষ্টম প্রয়াণ বার্ষিকী উপলক্ষে ঝিকরগাছায় বিভিন্ন মসজিদে শ্রদ্ধা ও দোয়ার আয়োজন করা হয়েছে। ঝিকরগাছা উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে মরহুমের রুহের মাগফিরাত কামনায় এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

আজ শুক্রবার (৬ নভেম্বর ২০২৬) বাদ জুম্মা ঝিকরগাছা পৌর শহরের অন্যতম প্রধান মোবারক শাহ জামে মসজিদ এবং ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদে বিএনপি ও এর সহযোগী সংগঠনসমূহের সমন্বয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

মোবারক শাহ জামে মসজিদে আয়োজিত বিশেষ দোয়া অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মোর্তজা এলাহি টিপু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইমরান হাসান সামাদ নিপুন, সাংগঠনিক সম্পাদক কাজী আব্দুস সাত্তার, সহ-সভাপতি শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক সরদার শহিদুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদুল মমিন সুজন, সাংগঠনিক সম্পাদক আলী হোসেন লাল্টু, উপজেলা যুবদলের সভাপতি নাজমুল হক নাজু, পৌর যুবদলের আহ্বায়ক আরাফাত কোমল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আশরাফুল আলম রানা এবং সদস্য সচিব শাহিন আলম বিপ্লবসহ দলীয় সর্বস্তরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।

একই সময়ে ঝিকরগাছা কেন্দ্রীয় জামে মসজিদে পৌর বিএনপির সভাপতি রুহুল আমীন সুজনের উপস্থিতিতে অপর একটি দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মরহুম তরিকুল ইসলামের বর্ণাঢ্য রাজনৈতিক ও কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে তাঁর আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।ছবি সংগৃহীত।

আরো পড়ুন

জনগণের দোরগোড়ায় মানসম্মত সেবা পৌঁছে দিতে হবে : রামনগর ভূমি অফিস উদ্বোধনকালে প্রতিমন্ত্রী অমিত

বেনাপোলে মোবাইল ডিসপ্লেসহ প্রায় ২২ লাখ টাকার ভারতীয় অবৈধ পণ্য জব্দ

শার্শার শিকারপুরে দেশীয় ওয়ান শুটার পিস্তল উদ্ধার

শানতলায় স্ত্রীকে হত্যার পর নিজেই থানায় আত্মসমর্পণ করলেন অভিযুক্ত স্বামী আতিয়ার

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উন্নয়নের রূপকার তরিকুল ইসলামের স্মৃতি চরণে যশোর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ১৬ ম...

যশোরে শানতলায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে গৃহবধূকে হত্যার গুরুতর অভিযোগ

যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ২১ জন ডেঙ্গু রোগী

ঝিকরগাছা রেলস্টেশন এলাকায় যুবককে আটকে রেখে নির্যাতন!

যশোরে সড়ক ও ট্রেন দুর্ঘটনায় অজ্ঞাত পরিচয় নারীসহ দুজন নিহত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *