প্রেস বিজ্ঞপ্তি
তারিখ: ৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি ও দেশের প্রবীণ জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরীকে আটকের ঘটনায় চরম ক্ষোভ, তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে যশোর সাংবাদিক ইউনিয়ন (জেইউজে)।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) এক যৌথ প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) সভাপতি সাজেদ রহমান এবং সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মিলনসহ সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
বিজ্ঞাপন
প্রদত্ত যৌথ বিবৃতিতে জেইউজে নেতৃবৃন্দ উল্লেখ করেন, সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন মামলায় একজন প্রবীণ ও সম্মানিত সাংবাদিক নেতাকে তাঁর নিজস্ব কর্মক্ষেত্র বা কার্যালয় থেকে এভাবে আটক করার ঘটনা অত্যন্ত দুঃখজনক, অগ্রহণযোগ্য এবং নজিরবিহীন। পেশাগত দায়িত্ব পালনের স্থানে ঢুকে এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা স্বাধীন গণমাধ্যমের ওপর এক চরম ও প্রত্যক্ষ আঘাত স্বরূপ।
বিবৃতিতে সংগঠনের নেতৃবৃন্দ আরও গুরুত্বের সঙ্গে স্মরণ করিয়ে দেন যে, সাংবাদিকদের পেশাগত স্বাধীনভাবে কাজ করার পরিবেশ রক্ষা করা এবং তাঁদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের মৌলিক দায়িত্ব। কোনো প্রকার যৌক্তিক কারণ ছাড়া প্রবীণ সাংবাদিক নেতার বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ দেশের সমগ্র সাংবাদিক সমাজের মনে চরম ভীতি, সংশয় ও গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।
এমন পরিস্থিতিতে যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) পক্ষ থেকে অবিলম্বে জ্যেষ্ঠ সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে আনীত মিথ্যা মামলা প্রত্যাহারসহ তাঁর নিঃশর্ত ও দ্রুত মুক্তির জোর দাবি জানানো হয়। ছবি সংগৃহীত।
