স্ফুলিঙ্গ রিপোর্ট :
তারিখ: ৫ নভেম্বর ২০২৬
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধীনস্থ বেনাপোল আইসিপি ক্যাম্পের টহলদল সীমান্ত এলাকায় বিশেষ চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় বিভিন্ন প্রসাধনী ও পণ্য জব্দ করেছে। আজ ৫ নভেম্বর ২০২৬ তারিখে পরিচালিত এই অভিযানে বিপুল পরিমাণ চোরাচালানি মালামাল আটক করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২১টি ভারতীয় শাড়ি, ১৫টি কম্বল, ৩ কেজি কিসমিস, ১১৫টি চকলেট, ৩০ প্যাকেট খৈনি, ৬ প্যাকেট পাতার বিড়ি এবং ২৭৭টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব চোরাচালানি মালামালের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৭০ হাজার ৮০০ টাকা। সীমান্ত দিয়ে অবৈধভাবে যেকোনো ধরনের চোরাচালান রোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান ও গোয়েন্দা নজরদারি ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে ব্যাটালিয়ন কর্তৃপক্ষ। ছবি সংগৃহীত।
বিজ্ঞাপন
