যশোর-খুলনা মহাসড়কে ২৪ ঘণ্টায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি

যশোর-খুলনা মহাসড়কে ২৪ ঘণ্টায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি

শহিদ জয় :

তারিখ: ৪ নভেম্বর ২০২৬

যশোরের পৃথক তিনটি সড়ক ও ট্রেন দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন এবং গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং অপরজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার সকাল ও মঙ্গলবার রাতে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর অংশ এবং যশোর-বেনাপোল মহাসড়কের গাজীরদরগাহ এলাকায় এসব মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ব্যক্তিরা হলেন— অভয়নগর উপজেলার দেয়াপাড়া গ্রামের মঈন বিশ্বাসের ছেলে আব্দুল সমাদ বিশ্বাস, একই এলাকার হায়দার আলীর ছেলে আব্দুল ওহাব এবং বুইকারা গ্রামের ওবায়দুল রহমানের ছেলে আব্দুল্লাহ আল আপন।

ঘটনার বিষদ বিবরণ দিয়ে নোয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইন্সপেক্টর মো. সাইফুল ইসলাম জানান, বুধবার সকাল ৯টার দিকে অভয়নগরের ভৈরব ব্রিজ সংলগ্ন এলাকায় সড়ক পারাপারের সময় দ্রুতগতির একটি পরিবহন যাত্রীবাহী একটি ভ্যানকে সজোড়ে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা যাত্রী আব্দুল সমাদ বিশ্বাস ও আব্দুল ওহাব মারাত্মকভাবে আহত হন। স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এর আগে মঙ্গলবার রাত আনুমানিক ১২টার দিকে যশোর-খুলনা মহাসড়কের অভয়নগর উপজেলার প্রেমবাগ উড়োতলা এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মোটরসাইকেল চালক আব্দুল্লাহ আল আপন ঘটনাস্থলেই নিহত হন। তিনি মঙ্গলবার রাত ৯টার দিকে প্রতিবেশী হোসেন আলীকে সাথে নিয়ে মোটরসাইকেলে ঘুরতে বের হয়েছিলেন। উক্ত দুর্ঘটনায় সঙ্গী হোসেন আলী গুরুতর জখম হলে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় খুলনার গাজী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

অন্যদিকে, বুধবার সকালে যশোর-বেনাপোল মহাসড়কের গাজীরদরগাহ ফিলিং স্টেশনের সামনে জয়কৃষ্ণপুরগামী সড়কের একটি অরক্ষিত ও অননুমোদিত রেলক্রসিংয়ে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে। খুলনাগামী ট্রেনের সাথে একটি মুরগির খাদ্যবাহী ট্রাকের প্রচণ্ড সংঘর্ষ হলে ট্রাকের চালকের কেবিনটি মূল বডি থেকে বিচ্ছিন্ন হয়ে ট্রেনের সাথে বেশ কিছুদূর চলে যায়। এতে ট্রাকচালক মারাত্মকভাবে আহত হন। খবর পেয়ে উদ্ধারকারীরা অজ্ঞাতপরিচয় চালককে উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

দুর্ঘটনার পর সংশ্লিষ্ট রুটে ট্রেন চলাচল স্বাভাবিক থাকলেও উক্ত অননুমোদিত রেলক্রসিংটি বড় ধরনের নিরাপত্তাঝুঁকিতে রয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

নোয়াপাড়া হাইওয়ে থানার ওসি মো. সাইফুল ইসলাম জানিয়েছেন, পৃথক এসব দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। স্বজন হারানো পরিবারগুলোর মাঝে এখন গভীর শোকের ছায়া নেমে এসেছে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

যশোর উপশহর পেশাজীবী ফোরামের উদ্যোগে তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত

ঝিকরগাছাসহ যশোর অঞ্চলে লাভজনক হওয়ায় তুলাচাষে ঝুঁকছেন কৃষকেরা

"যশোরের উন্নয়ন ও জাতীয়তাবাদী রাজনীতির দিশারী তরিকুল ইসলাম": আল-হেরা কলেজ অডিটোরিয়ামে স্মরণ সভায় নেতৃ...

কেশবপুর প্রেসক্লাব নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ডবলু ও সম্পাদক বুলবুল

"যশোর গড়ার কারিগর তরিকুল ইসলাম চিরস্মরণীয়": কেশবপুর দলীয় কার্যালয়ে স্মরণ সভায় নেতৃবন্দ

কারবালায় শ্রদ্ধা আর ভালোবাসায় তরিকুল ইসলামের কবর জিয়ারত : যশোর জুড়ে দিনভর বিনম্র স্মরণ

ফতেপুর ইউনিয়নে তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণ সভা

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় বিএনপি নেতাদের ঐক্যবদ্ধ কর্মসূচি

উপশহরে ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *