ফতেপুর ইউনিয়নে তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণ সভা

ফতেপুর ইউনিয়নে তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণ সভা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

তারিখ: ৪ নভেম্বর ২০২৬

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক সফল মন্ত্রী ও দক্ষিণ অঞ্চলের গণমানুষের প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব মরহুম তরিকুল ইসলাম-এর অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে গভীর শ্রদ্ধাঞ্জলি ও স্মরণ সভা নিবেদন করেছে যশোর  সদর উপজেলার ১২ নম্বর ফতেপুর ইউনিয়ন বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠন।

আজ বুধবার (৪ নভেম্বর ২০২৬) দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ফতেপুর ইউনিয়ন এলাকার দলীয় কার্যালয় ও বিভিন্ন স্থানে মরহুম নেতার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল, কোরআনখানি এবং স্মরণ সভার আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এই স্মরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, “মরহুম তরিকুল ইসলাম কেবল যশোরবাসীর অভিভাবকই ছিলেন না, তিনি ছিলেন সারা দেশের জাতীয়তাবাদী রাজনীতির এক বর্ণাঢ্য ও আপসহীন নক্ষত্র। স্বৈরাচারবিরোধী আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতিটি লাইনে তাঁর সাহসী নেতৃত্ব ও অবদান দক্ষিণ অঞ্চলের মানুষ চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তাঁর শূন্যতা পূরণ হওয়ার নয়।”

১২ নম্বর ফতেপুর ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে মরহুম নেতার রাজনৈতিক আদর্শ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা যুবদলের নেতা শাহিদুর রহমান বিপুল, বাবুলসহ স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠান শেষে মরহুম নেতার রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

ঝিকরগাছাসহ যশোর অঞ্চলে লাভজনক হওয়ায় তুলাচাষে ঝুঁকছেন কৃষকেরা

"যশোরের উন্নয়ন ও জাতীয়তাবাদী রাজনীতির দিশারী তরিকুল ইসলাম": আল-হেরা কলেজ অডিটোরিয়ামে স্মরণ সভায় নেতৃ...

যশোর-খুলনা মহাসড়কে ২৪ ঘণ্টায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি

কেশবপুর প্রেসক্লাব নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি ডবলু ও সম্পাদক বুলবুল

"যশোর গড়ার কারিগর তরিকুল ইসলাম চিরস্মরণীয়": কেশবপুর দলীয় কার্যালয়ে স্মরণ সভায় নেতৃবন্দ

কারবালায় শ্রদ্ধা আর ভালোবাসায় তরিকুল ইসলামের কবর জিয়ারত : যশোর জুড়ে দিনভর বিনম্র স্মরণ

সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে চৌগাছায় বিএনপি নেতাদের ঐক্যবদ্ধ কর্মসূচি

উপশহরে ২ নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত

কালীগঞ্জের পাতবিলা দাখিল মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে ইসলামী বই বিতরণ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *