মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি
তারিখ: ৩ নভেম্বর ২০২৬
ঝিনাইদহের শৈলকূপায় পুলিশের বিশেষ অভিযানে ডোপ টেস্টে (Dope Test) মাদক গ্রহণের প্রমাণ পজিটিভ আসায় আটক ৭ জনকে বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন আদালত।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে সামারি ট্রায়ালের মাধ্যমে শুনানি শেষে বিচারক তাঁদের বিরুদ্ধে এ দণ্ডাদেশ দেন এবং সাজ পরোয়ানা মূলে জেলহাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
বিজ্ঞাপন
আদালত সূত্রে দণ্ডপ্রাপ্ত আসামিদের নাম ও প্রাপ্ত সাজার বিবরণ নিম্নরূপ:
-
সাগর বিশ্বাস (১৮): শৈলকূপার দুধসর বাবুপাড়ার বিকাশ বিশ্বাসের ছেলে। তাঁকে ৭ (সাত) মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
-
মধু বিশ্বাস (৬৫): ফাজিলপুর গ্রামের দুলাল চন্দ্র বিশ্বাসের ছেলে। তাঁকে ৭ (সাত) মাসের সশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা, অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
-
রমজান আলী (২২): হিতামপুর গ্রামের মাসুদ শেখের ছেলে। তাঁকে ৮ (আট) মাসের সশ্রম কারাদণ্ড এবং ২০০ টাকা জরিমানা, অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
-
শাহিন পারভেজ (৪০): কবিরপুর গ্রামের মৃত ছরোয়ার মোল্লার ছেলে। তাঁকে ৭ (সাত) মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
-
জাহিদ হাসান (২৬): হড়রা গ্রামের আ. মমিনের ছেলে। তাঁকে ৮ (আট) মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
-
মো. বাহার: মনোহরপুর গ্রামের মৃত জহুর মিয়ার ছেলে। তাঁকে ৭ (সাত) মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
-
মো. সাকিব (২০): হরিণাকুণ্ডু উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের আবু হানুর ছেলে। তাঁকে ৭ (সাত) মাসের সশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, “আইনশৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী বিশেষ তদারকির অংশ হিসেবে সন্দেহভাজনদের ডোপ টেস্ট করানো হলে তাঁদের শরীরে মাদকের উপস্থিতি প্রমাণিত হয়। বিজ্ঞ আদালতের রায়ের কপি হাতে পাওয়ার পর দণ্ডপ্রাপ্ত ৭ জনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে। জেলাকে সম্পূর্ণ মাদক ও অপরাধমুক্ত রাখতে আমাদের এ ধরনের সাঁড়াশি অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।” ছবি সংগৃহীত।
