মহেশপুর সীমান্তে অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার

মহেশপুর সীমান্তে অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার

মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধি

তারিখ: ৩ নভেম্বর ২০২৬

ঝিনাইদহের মহেশপুর সীমান্তবর্তী এলাকার একটি ধানখেত থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) দুপুরে উপজেলার কুসমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চাপাতলা গ্রামে স্থানীয় কৃষক ইসমাইলের একটি ধানখেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৬১/১৮-আর থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চাপাতলা গ্রামের একটি ধানখেতে এক নারীর মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয় কৃষকরা ও পথচারীরা। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা দ্রুত স্থানীয় বিজিবি ক্যাম্প ও থানায় খবর দেন। খবর পেয়ে মহেশপুর থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমরান আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধার হওয়া ওই নারীর পরিচয় এবং মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি। বর্তমানে নিহতের পরিচয় শনাক্তকরণ, ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ এবং সুরতহাল প্রতিবেদন তৈরির কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে এবং এ ঘটনায় আইনানুগ পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। ছবি সংগৃহীত।

আরো পড়ুন

শৈলকূপায় ডোপ টেস্টে ৭ জন পজিটিভ : আদালতে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা

ঝিনাইদহ সদরে গভীর রাতে খামারের তালা ভেঙে ৬টি গরু চুরি!

শৈলকুপায় ব্যাংক থেকে টাকা তোলার সময় ছিনতাইয়ের চেষ্টা : হাতে নাতে ধরা দুই নারী ছিনতাইকারী

কোটচাঁদপুরে মেয়াদোত্তীর্ণ ও ভেজাল ওষুধ রাখার দায়ে দুই ফার্মেসিকে ৪০ হাজার টাকা জরিমানা

সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে উভয় সীমান্তরক্ষী বাহিনীর বলিষ্ঠ অঙ্গীকার পুনর্ব্যক্ত

কালীগঞ্জ উপজেলা বিএনপি নেতা ইসরাইল হোসেন জীবনের ইন্তেকাল

কোটচাঁদপুরে সিডলসহ সাতজন পুলিশের খাঁচায় : কারাগারে প্রেরণ

শৈলকুপায় জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ : নারীসহ অন্তত ১০ জন আহত

ক্ষতিপূরণের দাবিতে কালীগঞ্জে ব্যবসায়ী ও শ্রমিকদের মহাসড়ক অবরোধ : দুই ঘণ্টা যান চলাচল স্তব্ধ

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *