আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ পরিসংখ্যান নিয়ে যশোর পুলিশের গুরুত্বপূর্ণ সভা

আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ পরিসংখ্যান নিয়ে যশোর পুলিশের গুরুত্বপূর্ণ সভা

স্ফুলিঙ্গ রিপোর্ট :

যশোর জেলার পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স হলে জেলা পুলিশের আয়োজনে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২৮ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ দুপুর ১২:০০ ঘটিকায় এই সভায় সভাপতিত্ব করেন যশোর জেলার  পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা)।

সভায় জেলার সার্বিক অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, নিয়মিত মামলা রুজু ও নিষ্পত্তি সংক্রান্ত বিষয়গুলো বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার তদন্তের অগ্রগতি নিয়েও বিশদ আলোচনা করা হয়।

উক্ত মাসিক অপরাধ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব মোঃ মিরাজুল ইসলাম-পিপিএম সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জনাব মোঃ সাখাওয়াত হোসেন, মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব ইমদাদুল হক। এ ছাড়া সিআইডি ও পিবিআই, যশোরের প্রতিনিধিগণ, জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ, কোর্ট ইন্সপেক্টর এবং ট্রাফিক ইন্সপেক্টর (প্রশাসন), যশোরসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও সদস্যবৃন্দ সভায় অংশ নেন। ছবি সংগৃহীত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
আরো পড়ুন

"দলীয় পরিচয় অপরাধের ঢাল হতে পারে না, অন্যায় করলে রেহাই নেই": যশোরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে এমপি...

তালবাড়িয়ায় সাইকেল চোর মুছা আটক : তিন মাসের কারাদণ্ড

যশোর পুলিশের মাসিক কল্যাণ সভায় ৫১ পুলিশ সদস্যকে পুরস্কার ও চারজনকে পিআরএল সংবর্ধনা

শেখহাটি তরফ নওয়াপাড়ার বাপ্পী এবার ১ কেজি গাঁজাসহ আটক

যশোরে ১৮ লক্ষ টাকার ভারতীয় পণ্য ও মাদকসহ আটক ২

"হাত ধোয়ার নায়ক হোন" প্রতিপাদ্যে ঝিকরগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

জনস্বার্থে এক দফার আন্দোলনে যেতে পারে ১১ দল : প্রেসক্লাব যশোরে জামায়াত নেতার হুঁশিয়ারি

ঝিকরগাছায় জমির দ্বন্দ্বে চাচাতো ভাইকে কুপিয়ে হত্য!

যশোরে ২৪ ঘণ্টায় নতুন ২৫ জন ডেঙ্গু রোগী শনাক্ত

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *